27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

“আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি আপনার বউয়ের টাইটেল কী?” সিঙ্গুর থেকে আক্রমণ মমতার

সিঙ্গুর: SIR প্রক্রিয়ার বিরুদ্ধে দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের (Singur) মাটি থেকে ফের নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নারীদের নাম বাদ দেওয়া হচ্ছে অভিযোগে বিজেপিকে ‘নারী বিরোধী’ বলে আক্রমণ করলেন তিনি।

শুধু তাই নয়, সিঙ্গুরের (Singur) বারুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালির জনসভা থেকে তোপ দেগে মমতা (Mamata Banerjee) বলেন, “আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বউয়ের টাইটেল কী? বাপের বাড়ি ছেড়ে এসেছেন তাঁদেরও নাম বাদ দিয়ে দিয়েছেন? অ্যান্টি উইমেন। বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি যায়। পদবী পাল্টে যায়। তাই বলে SIR-এ ডাকবে।” এরপর আরও সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে জেলে ভর, গুলি কর। জেলে ভরলে মা-বোনেরা, কৃষকরা জবাব দেবেন”।

একই অভিযোগ তুলেছিলেন শশী পাঁজা

প্রসঙ্গত, রবিবার এসআইআর শুনানির ডাক পাওয়ার পর মমতার সুরেই বিজেপি ও কমিশনকে বিঁধেছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যান মন্ত্রী শশী পাঁজা। তাঁর অভিযোগ ছিল, “মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন, মহিলাদের হয়রান করা হচ্ছে, এটাই সত্যি। আমার স্বামী, দুই মেয়েকে ডাকা হয়নি। কিন্তু আমাকে ডাকা হল”।

উল্লেখ্য, ১০ দিন আগেই ১৮ জানুয়ারি সিঙ্গুরের (Singur) টাটার জমিতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু জনাকীর্ণ জনসভায় মোদীর মুখে শিল্পের কোনও নামগন্ধই পাওয়া যায়নি। যে সিঙ্গুর থেকে দুই দশক আগে শিল্পকে তাড়িয়েছিলেন মমতা, মোদীর সভার আগে সেই শিল্পের আশাতেই বুক বেঁধেছিল সিঙ্গুর।

ঠিক বিধানসভা নির্বাচনের আগে ফের সরগরম সিঙ্গুরের মাটি। ৩৪ বছর বাম-রাজত্ব পতনের ডঙ্কা বেজেছিল এই সিঙ্গুর থেকেই। সেখানে বুধবারের জনসভায় মমতার মুখে কৃষি ও শিল্প উভয়ই চলবে বলার পাশাপাশি একাধিক প্রকল্পের বরাদ্দ ও ক্ষতিপূরণের কথা উল্লেখ করলেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন