24 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

ভোট কাটাকাটির ময়দানে নেমে পড়লেন হুমায়ূন, ঝুলিতে ১৫৩ ক্যান্ডিডেট !

Aaj India Desk, কলকাতা : রাজ্য জুড়ে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এর মধ্যেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল হুমায়ুনের (Humayun Kabir) ‘আম জনতা উন্নয়ন পার্টি’। রবিবার প্রকাশিত তালিকায় মোট ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে দলটি ১৮২টি আসনে লড়াইয়ের পরিকল্পনা করেছে। নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্রে প্রার্থী দিয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন হুমায়ুন কবীর।

দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম, বিশেষত কলকাতার আসনগুলির ক্ষেত্রে, ২৫ মার্চ প্রকাশ করা হবে। দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের দিন ধার্য হয়েছে ২৮ মার্চ।

নন্দীগ্রামে দলীয় প্রার্থী করা হয়েছে শহিদুল হককে। অন্যদিকে ভবানীপুরে প্রার্থী হয়েছেন পুনম বেগম। এই দুই কেন্দ্রেই একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun Kabir) নিজে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও একাধিক প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। কলকাতা পোর্টে রফিকুল হাসান, বালিগঞ্জে শৌন ভট্টাচার্য, বেহালা পূর্বে অনুপম রোহতাগি, বেহালা পশ্চিমে স্বরূপ চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন। এছাড়া শ্রীরামপুর, অশোকনগর, জয়নগর, রাজারহাট-নিউটাউন, বারাসত, খড়দা সহ বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তবে সব আসনে এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় রাজনৈতিক মহলে জোট জল্পনা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর দিনাজপুরের ইসলামপুর আসনে প্রার্থী না দেওয়ায় জল্পনা তৈরি হয়েছে যে, প্রাক্তন তৃণমূল নেতা আব্দুল করিম চৌধুরী এই দলে যোগ দিতে পারেন।

হুমায়ুন কবীর (Humayun Kabir) জানিয়েছেন, “দল ১৮২টি আসনে লড়াই করবে, প্রয়োজনে সংখ্যা কিছুটা বাড়তে পারে।” ইস্তেহারে স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন, মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দেওয়া হবে বলেও তিনি জানান।

কোথায় কে প্রার্থী ? 

  • নন্দীগ্রাম : শহিদুল হক
  • ভবানীপুর : পুনম বেগম
  • রেজিনগর : হুমায়ুন কবীর
  • নবদা : হুমায়ুন কবীর
  • বেলডাঙা : সৈয়দ আহমেদ কবির
  • ভরতপুর : পীরজাদা খোবায়েব আমিন
  • মুর্শিদাবাদ : মনীষা পাঠক পাণ্ডে
  • হরিহরপাড়া : মহম্মদ বিজয় শেখ
  • ভগবানগোলা : হুমায়ুন কবির (অপর)
  • রানিনগর : ইয়াসের হায়দার
  • কলকাতা পোর্ট : রফিকুল হাসান
  • এন্টালি : শাহ আলম
  •  বালিগঞ্জ : শৌন ভট্টাচার্য
  • বেহালা পূর্ব : অনুপম রোহতাগি
  • বেহালা পশ্চিম : স্বরূপ চট্টোপাধ্যায়
  • শ্রীরামপুর : শাহরিয়ার মল্লিক
  • অশোকনগর : শিখা ঘোষ
  • জয়নগর : সঞ্জীব মণ্ডল
  • রাজারহাট নিউটাউন : ফিরদৌস আলি মোল্লা
  • রাজারহাট গোপালপুর : আবু তালেব
  • বারাসত : কবীর রানা
  • খড়দা : নসিম খান
  • মেখলিগঞ্জ : বিশ্বজিৎ রায়
  • কালিম্পং : সুষমা ছেত্রী দার্জিলিং :
  • বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

তবে নির্বাচনের প্রেক্ষাপটে বিরোধীদের একাংশের কটাক্ষ, উন্নয়ন বা বৃহত্তর রাজ্য রাজনীতির প্রশ্নে স্পষ্ট দিশা না দেখিয়ে প্রার্থী বাছাই থেকে প্রচার, সব ক্ষেত্রেই ব্যক্তিগত আসন রক্ষার কৌশলই প্রধান হয়ে উঠেছে। এবার আসন্ন নির্বাচনে হুমায়ুনের নিজের সিটের শেষ রক্ষা হয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন