ভাঙড়: ভয়াবহ বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল ভাঙড় (Bhangar)! দুর্ঘটনায় আহত ৩ শিশু। একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় থানার মধ্য খরগাছি এলাকার ঘটনা। বিস্ফোরণের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আহত শিশুদের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটকপুকুর থেকে চুটকির মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে। সেই কাজের জন্য রাস্তার পাশে রাখা কেমিক্যাল ভর্তি ড্রামেই বিস্ফোরণ ঘটে। ঘটনায় রাস্তার পাশে থাকা শিশুদের দেহ ছিটকে যায়। একজনের দেহের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা
বিস্ফোরণের (Explosion) সময় রাস্তার পাশে উপস্থিত ছিল ৪ জন শিশু। বিস্ফোরণে তাঁদের গায়ে জ্বলন্ত রাসায়নিক পড়ে। মুহূর্তে অগ্নিদগ্ধ হয় চার শিশু। ঘটনার প্রায় ১০ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়।


