Aaj India Desk,কলকাতা: উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ (Upper Primary Recruitment) প্রক্রিয়া নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ না হলে সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের জেল ! এমনই কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, পূর্বের নির্দেশ কার্যকর না হলে আদালত অবমাননার রুল জারি করা হবে। চলতি বছরের ৩০ মার্চের মধ্যে আদালতের নির্দেশ না মানলে, এ বার সংশ্লিষ্ট আধিকারিকদের জেল যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে।
বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে বিচারপতি তপোব্রত চক্রবর্তী (Tapobrata Chakraborty ) ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের (Parthasarathi Chattopadhyay) ডিভিশন বেঞ্চ এ সোমবার আদালত অবমাননা মামলার শুনানিতে ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দেয়, স্কুল সার্ভিস কমিশন গত বছরের ৮ অগস্ট আদালতে জানিয়েছিল, শূন্যপদ আছে ৫,৪০১টি। আর প্রার্থীর সংখ্যা ১২৪১ জন।
ভ্যাকেন্সি ও প্রার্থীদের মিস ম্যাচ সংক্রান্ত জটিলতার বিষয়টি এসএসসি স্কুলশিক্ষা দপ্তরকে জানিয়েছে। তার প্রেক্ষিতেই গত বছরের ২১ এপ্রিল আদালত এই মামলার শুনানিতে স্কুলশিক্ষার প্রিন্সিপাল সেক্রেটারি ও কমিশনারকে যুক্ত করে। এমনকী ম্যাচিং ভ্যাকেন্সি অ্যাডজাস্ট করারও নির্দেশ দেয়। এসএসি (SSC) গত বছরের ৪ সেপ্টেম্বর আদালতে একই কথা জানায়।
আদালতের পর্যবেক্ষণ, এত সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ (Upper Primary Recruitment) প্রক্রিয়া এগোয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন (SSC) কে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ না হলে শীর্ষ কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করে দিয়েছে আদালত।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আদালত জানিয়ে দিয়েছে, আর কোনও অজুহাত বরদাস্ত করা হবে না। শিক্ষক নিয়োগ (Upper Primary Recruitment) সংক্রান্ত মামলায় অযথা দেরি জেরে বহু প্রার্থী দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিনের কড়া অবস্থান সেই আন্দোলনে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


