24 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

“সৌদিতে গলা মেলান, আর এখানে…” ইদের মঞ্চে মোদীকে চাঁচাছোলা আক্রমণ মমতার!

Aaj India, কলকাতা: ইদের সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই কলকাতার রেড রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। জনসংযোগের বার্তা বজায় রেখে তিনি আবারও নির্বাচন কমিশন ও বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য ছুড়ে দেন। একই সঙ্গে সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-কেও।

এইদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)-ও। মঞ্চ থেকে তিনিও সম্প্রীতির বার্তা দেন এবং মানুষের পাশে থাকার আশ্বাস দেন। বৃষ্টির মধ্যেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই বৃষ্টি একদিকে যেমন অসুবিধা তৈরি করছে, তেমনই এটি আল্লাহর আশীর্বাদ হিসেবেও দেখা যেতে পারে। আল্লাহই যেকোনও কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার শক্তি দেবে মানুষকে”।

তিনি আরও অভিযোগ করেন, “এসআইআরে (SIR) বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি পর্যন্ত আইনি লড়াইও চালানো হয়েছে”। মানুষের সম্মান রক্ষার বিষয়ে তিনি আশাবাদী বলেও জানান। পাশাপাশি তিনি বলেন, “কেউ পাশে না থাকলেও তিনি বাংলার সব ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষের সঙ্গে পরিবারের সদস্যের মতো থাকবেন এবং এই লড়াই চালিয়ে যাবেন”।

এরপর প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের অধিকার মোদিজিকে নিতে দেওয়া হবে না”। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সৌদি আরব বা দুবাইয়ে গিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “আপনি সৌদি আরবে গিয়ে সহজেই হাত মেলান – সেটা করতে আপনার কোনও সমস্যা নেই। আমরা তো সব দেশকেই সম্মান করি। কিন্তু দুবাইয়ে গিয়ে যখন বন্ধুত্বের বার্তা দেন, তখন দেশে ফিরে সব ভুলে যান কেন? এখানে এসে মানুষকে অনুপ্রবেশকারী বলেন, নাম কেটে দেওয়ার কথা বলেন! আমার মতে আপনিই সবথেকে বড় অনুপ্রবেশকারী”।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঞ্চ থেকে সম্প্রীতির উপর জোর দেন। তিনি বলেন, এই দেশের মূল সংস্কৃতিই হল ঐক্য ও সহাবস্থান। যারা মানুষের নাম কেটে দেওয়া, ঘরছাড়া করা বা বিভাজনের রাজনীতি করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দেন তিনি। তাঁর কথায়, “এই দেশ যেমন আমার, তেমনই আপনার। কেউ হিন্দুর বিপদের কথা বলে, কেউ আবার মুসলিমের – তবে আমার মনে হয়, ধর্মের দৃষ্টিভঙ্গি সরিয়ে দেখলে, দেখা যাবে গোটা দেশটায় সংকটে রয়েছে “।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন