Aaj India desk, কলকাতা: পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের জন্য সোনার খবর—‘যুবসাথী’ (Yuvasathi) প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা সরাসরি ব্যাঙ্কে! ২১-৪০ বছরের বেকার যুবকরা মাধ্যমিক পাস হলে আবেদন করুন, ১ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে কিন্তু ক্যাম্পে গিয়ে বা অনলাইনে ফর্ম ফিল করতে গিয়ে ছোট ভুলে অনেকে বাদ পড়ছে শোনা যাচ্ছে। না না আপনাদের কোনো চিন্তা নেই, আমি বলে দিচ্ছি কি করতে হবে। সবচেয়ে বড় ৫টা ফাঁদ—এগুলো এড়িয়ে যান, টাকাটা আপনার!
১. নাম-জন্মতারিখ-আধারে মিল না মিলিয়ে ফর্ম ফিল করা
নথির সঙ্গে ফর্মের একটা অক্ষরও মিলবে না তো বাতিল! বানান ভুল বা ডিজিট স্লিপ হলেই ধরা পড়ে যাবে তার জন্য টিপ: আধার কপি হাতে নিয়ে ফিল করুন।
২. ঝাপসা বা পুরনো ছবি/নথি আপলোড করা
পাসপোর্ট সাইজ তাজা ছবি, ঠিকানার প্রমাণ, শিক্ষা সার্টিফিকেট—সব ক্লিয়ার স্ক্যান হতে হবে। একটু ঝাপসা হলেই রিজেক্ট। টিপ: মোবাইলে ভালো লাইটে স্ক্যান করুন।
৩. নিজের নামে না থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট
টাকা আসবে সরাসরি আপনার অ্যাকাউন্টে—মায়ের/ভাইয়ের নামে হলে খারিজ! টিপ: অ্যাকাউন্ট নম্বর-IFSC ডাবল চেক করে নেবেন।
৪. বয়স বা যোগ্যতা শর্ত ভুলে যাওয়া
২১-৪০ বছর, মাধ্যমিক পাস, বেকার—এগুলো না মিললে অটো বাতিল। চাকরিপেশা বা ৪০+ বয়সীরা আবেদন করবেন না। টিপ: আধার থেকে বয়স চেক করে নেবেন।
৫. ডেডলাইন মিস বা অসম্পূর্ণ ফর্ম জমা
ক্যাম্প চলছে ১৫-২৬ ফেব্রুয়ারি —সব নথি নিয়ে যান। আগে আবেদন করেছেন? পোর্টালে স্ট্যাটাস চেক করে ফিক্স করে নেবেন।
দুয়ারে সরকার ক্যাম্পে যুবসাথীর (Yuvasathi) ফর্ম পাবেন (২৯৪টা বিধানসভায়), সেখানে সাহায্য নিন। তাড়াহুড়ো করবেন না, একবার চেক করে জমা দিন—৫ বছর পর্যন্ত চাকরি না পাওয়া অবধি টাকা আসবে! কেমন লাগলো ক্যাম্পে গিয়ে? আপডেট শেয়ার করতে ভুলবেন না।


