19 C
Kolkata
Monday, February 16, 2026
spot_img

হাওড়া – মুম্বই রুটে স্বস্তির খবর ! কমছে যাত্রা সময়

স্নেহা পাল, হাওড়া : ভোটের মুখে হাওড়া – মুম্বই (Howrah – Mumbai) রেলপথে ট্রেনের ভিড় কমাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ইউনিয়ন ক্যাবিনেট কাসারা মানমাদ ১৩১ কিলোমিটার অংশে তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণের অনুমোদন দেয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে হাওড়া ও মুম্বইয়ের মধ্যে যাত্রা সময় কমবে এবং ট্রেন চলাচল আরও মসৃণ হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটির আনুমানিক ব্যয় ১০,১৫৪ কোটি টাকা। তবে কাসারা মানমাদ অংশটি পশ্চিমঘাটের পাহাড়ি এলাকায় হওয়ায় নির্মাণকাজ প্রযুক্তিগতভাবে জটিল। তাই কাজ শেষ হতে প্রায় পাঁচ বছর সময় লাগবে।

কাসারা মানমাদ শাখা মুম্বইকে উত্তর ও পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে। বর্তমানে এই সেকশনে ট্রেন তুলতে অতিরিক্ত লোকোমোটিভের প্রয়োজন হয়। নতুন লাইনে সেই নির্ভরতা কমবে এবং আরও বেশি ট্রেন চালানোও সম্ভব হবে।

এই হাওড়া-মুম্বই (Howrah – Mumbai) রেলপথ প্রকল্পের অধীনে ১৩১ কিলোমিটারের মধ্যে প্রায় ২৮ কিলোমিটার অংশ যাবে সুড়ঙ্গের ভিতর দিয়ে। এই ক্ষেত্রে মোট পাঁচটি সুড়ঙ্গ নির্মাণ হবে, যার মধ্যে দীর্ঘতমটি প্রায় ২৪ কিলোমিটার। বর্তমান লাইনে প্রাকৃতিক বাধার কারণে ঘুরপথে যেতে হয়। নতুন নকশায় সেই ঘুরপথ বাদ দিয়ে সরাসরি সুড়ঙ্গের মাধ্যমে সংযোগ তৈরি করা হবে। ফলে গতি বাড়বে এবং সময় সাশ্রয় হবে।

এই প্রকল্পে তিনটি গুরুত্বপূর্ণ সেতু, ১৬টি বড় সেতু এবং ২১৮টি ছোট সেতু নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। রেলমন্ত্রী আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি সম্পূর্ণ হলে হাওড়া – মুম্বই (Howrah – Mumbai) রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং যাত্রী ও পণ্য পরিবহণে গতি আসবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন