23.6 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

“একই জায়গা থেকে…” আদালতে বোমাতঙ্ক নিয়ে কি বলল নবান্ন?

কলকাতা: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় (SIR) জুডিশিয়াল সুপারভিশনের নির্দেশ আসতেই কলকাতা সহ রাজ্যের একাধিক আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে (Bomb Threat)। মঙ্গলবার সকালেই কলকাতার সিটি সিভিল কোর্টে বোমা রাখা হয়েছে বলে একটি হুমকিমূলক ই-মেল আসে। আসানসোল জেলা আদালতেও বোমা হুমকির (Bomb threat) ই-মেল ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

বেশ কয়েকটি জেলার বিচারকরা আতঙ্কিত হয়ে চিঠি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। তৎক্ষণাৎ স্নিফার ডগ ও বোমা নিষ্ক্রিয়কারী দল দিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। তবে দুই ক্ষেত্রেই সন্দেহজনক কিছু মেলেনি। যদিও এই নিয়ে উদ্বেগ অব্যাহত। ঘটনার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার।

নবান্নের ওই সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়, একই জায়গা থেকে রাজ্যের বিভিন্ন আদালতে ওই হুমকি চিঠি (Bomb Threat) পাঠানো হয়েছে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, মঙ্গলবার কলকাতা সহ আসানসোল, চন্দননগরে সহ বিভিন্ন আদালতে বোমাতঙ্ক (Bomb Threat) ছড়ায়। সাধারণ মানুষ সহ আদালতের কাজকর্ম ব্যহত হয়।

তবে ওই মেল সম্পূর্ণ ভুয়ো ছিল বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার। তবে প্রশ্ন উঠছে, এসআইআরের (SIR) কাজে বিচারকদের নিযুক্ত করার পরেই কেন এই হুমকি চিঠি? ঘটনার পশ্চাতে কি বড় কোনও চক্রান্ত আছে? আশ্বাস মিললেও যেন কাটছে না আতঙ্ক!

রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, যে ই-মেলটি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তার বক্তব্য মূলত একই ধরনের। পাশাপাশি জেলা বিচারকদের পূর্ণ নিরাপত্তা দেওয়া রাজ্য প্রশাসনের দায়িত্ব বলেও তিনি স্পষ্ট করেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন