20 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

মমতার ‘ডোর টু ডোর’ থেকে শুভেন্দুর ‘ওয়ার রুম’ : ব্যাটেল গ্ৰাউন্ড ভবানীপুর !

Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতির আবহাওয়া যথেষ্ট গরম। এর মধ্যে ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রকে ঘিরে তীব্র রাজনৈতিক লড়াইয়ের আভাস মিলছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই স্পষ্ট হয়ে উঠছে দুই দলের দুই ভিন্ন রাজনৈতিক কৌশল।

তৃণমূলের ব্লুপ্রিন্টে শীর্ষস্তরের নজরদারি

ভবানীপুরে তৃণমূলের নির্বাচনী কৌশল চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠক করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁর দফতরে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রের সমস্ত কাউন্সিলররা। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের একটি পূর্ণাঙ্গ ‘ব্লুপ্রিন্ট’ তৈরি করা হয়। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে পরিস্থিতি খোঁজ নেন বলে জানা গেছে। সংগঠনকে ‘ডোর টু ডোর’ প্রচারে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে একই বাড়িতে একাধিকবার যাওয়ার কথাও বলা হয়েছে নেতৃত্বের তরফে। পাশাপাশি, কোনও উস্কানিতে পা না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে কর্মীদের।

তৃণমূলের সাম্প্রতিক বৈঠক থেকে যে বার্তা স্পষ্ট, তা হল ‘হাই-ইনটেনসিটি গ্রাসরুট ক্যাম্পেইন’। একই বাড়িতে একাধিকবার যোগাযোগের নির্দেশ, ওয়ার্ডভিত্তিক বৈঠক এবং দ্রুত ডিজিটাল সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাসকদল ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে চাইছে। এটি মূলত অ্যান্টি-ইনকাম্বেন্সি বা ক্ষুদ্র অসন্তোষকে আগেভাগে চিহ্নিত করে তা মোকাবিলার কৌশল বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। বিশেষ করে বহুতল আবাসন এলাকায় আলাদা করে প্রচারের উপর জোর দেওয়া তৃণমূলের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। সাথে যেখানে ব্যক্তিগত যোগাযোগ তুলনামূলক কম, সেখানে সংগঠিত প্রচারের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃনমূল কংগ্রেস।

ওয়ার রুমে প্রস্তুতি বিজেপির

অন্যদিকে বিজেপির কৌশল তুলনামূলকভাবে ডেটা-ড্রিভেন। ভবানীপুরে (Bhabanipur) ৭০ নম্বর ওয়ার্ডের চক্ৰবেড়িয়া রোডে একটি ‘ওয়ার রুম’ তৈরি করেছে বিজেপি। সেখান থেকেই শুভেন্দু অধিকারীর নির্বাচনী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে দলের ভালো ফলের উদাহরণ তুলে ধরে তারা এই কেন্দ্রকে ‘উইনেবল’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে বলেও জানা গেছে। এই পরিসংখ্যানভিত্তিক আক্রমণ মূলত তৃণমূলের শক্ত ঘাঁটিতে মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

এছাড়া বিজেপির ‘ওয়ার রুম’ স্থাপন এবং কেন্দ্রীভূত প্রচার পরিচালনার পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে দলটি এই কেন্দ্রকে উচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছে। যদিও প্রকাশ্যে প্রচারের গুরুত্ব কম দেখানো হচ্ছে, কিন্তু সাংগঠনিক প্রস্তুতি থেকে বোঝা যাচ্ছে, নির্বাচনী লড়াইকে তারা গুরুত্ব দিয়েই দেখছে।

সব মিলিয়ে, ভবানীপুরে (Bhabanipur) লড়াই এখন দুই দলের নেতার মুখোমুখি সংঘর্ষ। একদিকে মাইক্রো-লেভেল সংগঠন ও সরাসরি যোগাযোগ, অন্যদিকে ডেটা-নির্ভর আক্রমণ ও মনস্তাত্ত্বিক চাপের রাজনীতিতে তৈরি হয়েছে যুদ্ধের আবহ। এবার এই কেন্দ্রের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেই দিকেই নজর রাজ্যবাসীর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন