27.2 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

জিন্না থেকে বিজেপি: ইতিহাস টেনে আক্রমণ প্রতীকের !

Aaj India Desk, কলকাতা : শনিবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সদ্য সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)।

নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংক্রান্ত পদক্ষেপ এবং ‘SIR’ ইস্যুকে কেন্দ্র করে ধর্মতলায় ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। সেই মঞ্চ থেকেই শনিবার দুপুরে বক্তব্য রাখেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)। বক্তৃতায় তিনি বিজেপি ও আরএসএসকে কটাক্ষ করে দেশভাগের প্রসঙ্গ তোলেন। প্রতীকের বক্তব্য, দেশভাগের সময় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহম্মদ আলি জিন্না ভারতীয় মুসলমানদের পাকিস্তানে চলে যেতে বলেছিলেন। কিন্তু অনেকেই সেই আহ্বান প্রত্যাখ্যান করে ভারতে থাকার সিদ্ধান্ত নেন।

দেশভাগের ইতিহাস টেনে বার্তা

প্রতীক বলেন, “আমাদের বাবা-ঠাকুরদারা জিন্নার চোখে চোখ রেখে বলেছিলেন, এই দেশ আমাদের। আমরা এখানেই থাকব।” এরপর তিনি বিজেপি ও আরএসএসকে উদ্দেশ করে বলেন, ভারতের সংখ্যালঘুরা “By Chance Indian নয়, By Choice Indian।” নাগরিকত্ব ও পরিচয়ের প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “তোমরা কে যে তোমাদের কাগজ দেখাব?”

রাজনৈতিক বার্তার অন্তর্নিহিত হিসাব

তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক স্বার্থেই প্রতীক উর রহমান (Pratik Ur Rahman) এই ধরনের সরব অবস্থান নিচ্ছেন। সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর সংগঠনের ভিতরে নিজের রাজনৈতিক অবস্থানকে দৃশ্যমান করা এবং সংখ্যালঘু ভোটব্যাঙ্কের মধ্যে প্রভাব বাড়ানোর লক্ষ্যেই তিনি ধারালো রাজনৈতিক বার্তা দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভোটের আগে তৃণমূলের আন্দোলনের মঞ্চে সক্রিয় উপস্থিতি এবং আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে দলের বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে নিজেকে সরাসরি যুক্ত করার চেষ্টা করছেন তিনি।

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন

উল্লেখ্য, তৃণমূলের ধর্না মঞ্চ থেকে নেতাদের একের পর এক বক্তব্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বহু মানুষের নাম ‘আন্ডার কনসিডারেশন’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ রাখা হয়েছে, যা ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন