25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন বিচারপতির ! গণতন্ত্রের এ কেমন ‘পরীক্ষা’?

Aaj India Desk, কলকাতা : ভোটার তালিকায় (Voter list) নিজের নাম প্রমাণ করতে যখন একজন প্রাক্তন বিচারপতিকেই নথি হাতে ঘুরতে হয়, তখন বিষয়টি আর নিছক ‘ভুল’ হিসেবে মেনে নেওয়া যায় না। এমনটাই ঘটেছে কলকাতার হাই কোর্টের প্রাক্তন বিচারপতি শহীদুল্লা মুন্সীর সাথে।

২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত হাই কোর্টের বিচারপতি পদে আসীন ছিলেন শহীদুল্লা মুন্সী। তিনি জানিয়েছেন, SIR এর সময়ই শুনানির জন্য তাঁকে ও তাঁর পরিবারকে ডাকা হয়েছিল। তিনি ২০০২ সালের ভোটার তালিকা, পাসপোর্ট, প্যান কার্ডসহ একাধিক নথি জমা দেন। তাঁর কথায়, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) নিজেও বিষয়টি দেখে বিস্মিত হয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে সমস্যা মিটে যাবে। তবুও শেষ পর্যন্ত তাঁর নাম ‘অ্যাডজুডিকেশন’-এর পর বাদ পড়ে যায়।

“কেন নাম মুছে দেওয়া হল, তার কোনও কারণ আমাকে জানানো হয়নি,” বলেন মুন্সী। তিনি আরও জানান, তাঁর স্ত্রীর ও বড় ছেলের নাম এখনও বিচারাধীন। অন্যদিকে, তাঁর ছোট ছেলে নতুন ভোটার হিসেবে আবেদন করে ইতিমধ্যেই EPIC নম্বর পেয়েছেন। এই পরিস্থিতিতে শহীদুল্লা মুন্সী জানিয়েছেন, তিনি ট্রাইবুনালে আপিল করবেন। পাশাপাশি তিনি বলেন, “আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এত তাড়াহুড়োয় কাজ হওয়ায় নথিগুলি ঠিকভাবে দেখা হয়নি”।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। দলের দাবি, ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার এই প্রবণতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তবে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আইনের ভাষা যাঁর নখদর্পণে ছিল, তাঁকেই যদি ভোটার তালিকায় (Voter list) নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয়, তবে সাধারণ ভোটারদের জন্য গণতন্ত্র আজকের দিনে একটু বেশি ‘কঠিন প্রশ্নপত্র’ হয়ে উঠেছে বলেই মত বিশেষজ্ঞদের। সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও কেনো এই হয়রানি তা নিয়েও চুপ কমিশন। এই ঘটনায় যেখানে হাইকোর্ট বিচারপতিই নিজের ভোটাধিকার প্রমাণ করতে ট্রাইবুনালের দ্বারস্থ হতে বাধ্য হন, সেখানে সাধারণ ভোটারের অবস্থাটা ঠিক কোথায় দাঁড়িয়ে, সেই প্রশ্নটাই এখন আরও জোরালো হয়ে উঠছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন