23 C
Kolkata
Tuesday, March 3, 2026
spot_img

১১ হাজার ভোল্টে বিদ্যুৎস্পৃষ্ট পাঁচ শ্রমিক: শিল্পাঞ্চলে নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন

Aaj India Desk, কোচবিহার: দোলের আগের সকালেই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো কোচবিহার। সোমবার সকালে কোচবিহারের দিনহাটায় (Dinhata) ১১ হাজার ভোল্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে ছোঁয়া লেগে মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। দিনহাটা থানা এলাকার দিনহাটা ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি পার্ট-টু গ্রামের গড়ের মাথা সংলগ্ন এলাকায় একটি পাথর কাটার কারখানায় কাজ করার সময়ই এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র অনুযায়ী, বুবাই সাহার নতুন পাথর কাটার কারখানায় নির্মাণ সংক্রান্ত কাজ চলছিল। সেই সময় একটি মিক্সার মেশিনের লোহার অংশ অসাবধানতাবশত উপরে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ করে। প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন সেখানে উপস্থিত পাঁচ শ্রমিক। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

ঘটনার খবর পাওয়ার পরই দিনহাটা (Dinhata) থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। থানার আইসি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরবর্তীতে মহকুমা পুলিশ আধিকারিকও সেখানে উপস্থিত হন। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

নিয়ম উপেক্ষা নিয়ে তদন্ত

শ্রমিকদের সঠিক নিরাপত্তা প্রশিক্ষণ এবং উচ্চ ভোল্টেজ লাইনের ন্যূনতম নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ভারতে ফ্যাক্টরি আইন ও বিদ্যুৎ নিরাপত্তা বিধি অনুযায়ী উচ্চ ভোল্টেজ লাইনের কাছাকাছি ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে বিশেষ নিরাপত্তা প্রোটোকল মানা বাধ্যতামূলক। তবে এই ধরনের অস্থায়ী নির্মাণ এলাকায় প্রায়ই এই নিয়ম উপেক্ষিত হয়। সেই বিষয় গুলি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শিল্প এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের নিচে কাজের সময় বাধ্যতামূলক নিরাপত্তা বিধি কার্যকর করা হোক। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোরও দাবি উঠেছে।

প্রসাশনের আশ্বাস

তবে প্রশাসন সূত্রে জানা গেছে, দিনহাটার (Dinhata) মৃত শ্রমিকদের পরিবারকে সরকারি সহায়তা ও আইনি ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কারখানা মালিক বা ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই মর্মান্তিক ঘটনার পর শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আবার প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন