35.6 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

“বিদায় হে সাহসিকতার ধ্রুবতারা”! খামেইনির মৃত্যুতে শোকাহত হুমায়ুন কবির!

কলকাতা: সমাজমাধ্যমে খামেইনিকে (Ayatollah Ali Khamenei) নিয়ে আবেগঘন পোস্ট করলেন হুমায়ুন কবির (Humayun Kabir) ইরানের সর্বোচ্চ নেতা, ট্রাম্পের কথায় যিনি “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক”, রবিবার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন তিনি। ইরানে ইজরায়েল-মার্কিনী ক্ষেপণাস্ত্র হামলায় মে-নাতি সহ মারা গিয়েছেন আয়াতোল্লা আল খামেইনি (Ayatollah Ali Khamenei)। শিয়া-নেতার মৃত্যুতে দেশের শিয়া মুসলিমদের মধ্যে শোকের ছায়া।

কাশ্মীরে প্রতিবাদের পর সামনে উঠে এল জনতা উন্নয়ন পার্টির প্রমুখ তথা ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের পোস্ট। সমাজমাধ্যমে খামেইনিকে শুধু ধর্মীয় নেতা নন, বরং “সাহসিকতার ধ্রুবতারা” বলে উল্লেখ করলেন হুমায়ুন কবির (Humayun Kabir)।

জেইউপি সুপ্রিমো লেখেন, “এক আপোষহীন সংগ্রামের অবসান— বিদায় হে সাহসিকতার ধ্রুবতারা।” তিনি আরও লেখেন, “বিশ্ব রাজনীতির মঞ্চে তিনি কেবল একজন ধর্মীয় নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন সাহস ও প্রতিরোধের প্রতীক। শত বাধা আর প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে নিজের আদর্শে অবিচল ছিলেন, তা বিশ্বজুড়ে অধিকারকামী মানুষের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর প্রয়াণে মুসলিম উম্মাহ এক সুযোগ্য অভিভাবককে হারাল”।

সমাজমাধ্যমে ঝড়!

খামেইনির (Ayatollah Ali Khamenei) মৃত্যুতে কাশ্মীর-সহ কয়েকটি অঞ্চলে বিক্ষোভের খবর মিলেছে। পশ্চিমবঙ্গেও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে, হুমায়ুন কবিরের (Humayun Kabir) পোস্টকে ঘিরে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ সমালোচনাও করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য রাজনৈতিক দলগুলির তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ইরানের উপর হামলার নিন্দা করেছেন মেহবুবা মুফতি

রবিবার পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি খামেইনির (Ayatollah Ali Khamenei) মৃত্যুর পর ইজরায়েল-আমেরিকার হামলার তীব্র নিন্দা করেছেন। এক্সে মুফতি এই ঘটনাকে “ইতিহাসের একটি গভীর দুঃখজনক ও লজ্জাজনক মুহূর্ত” হিসেবে বর্ণনা করেছেন”। শুধু তাই নয়, এই ঘটনায় অন্যান্য মুসলিম দেশগুলোর ‘মৌনতার’-ও নিন্দা জানিয়েছেন মেহবুবা মুফতি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন