22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

রেকর্ড ঠান্ডাতেও জমল না মদের বাজার! কতটা কমল বাংলার বিক্রি?

কলকাতা: ১৮ বছরের রেকর্ড ভাঙলেও এবারের শীতের মরশুমে মদের (Liquor) গ্লাসে টান ছিল না সুরাপ্রেমীদের। বড়দিন, নিউ ইয়ার সত্ত্বেও পারদ পতনের সাথে সাথে ক্রেতা-পতন দেখেছে পশ্চিমবঙ্গের সুরা বাজার। তথ্য বলছে, চলতি শীতের মরশুমে এক ধাক্কায় রাজ্যে মদ বিক্রি প্রায় ২০ শতাংশ কমে গিয়েছে।

কেন এই পতন?

উল্লেখ্য, গত বছর নভেম্বরেই মদের (Liquor) দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। সেইমত জারি করা হয় বিজ্ঞপ্তি। ১ ডিসেম্বর ২০২৫ থেকেই মদের দাম বাড়িয়ে দেওয়া হয়। তাই ডিসেম্বরে হাড়কাঁপানো ঠান্ডা, উৎসব থাকলেও তাই মদের দোকান-মুখো হতে পারেননি সুরাপ্রেমীরা, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট সামনে এনেছে আবগারি দফতর (Excise Department)। নভেম্বরের বিজ্ঞপ্তিতে প্রতি ৭৫০ মিলিলিটার বিদেশী মদের বোতলের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। অন্যদিকে, ১৮০ মিলিলিটারের ক্ষেত্রে বোতল প্রতি বিদেশী মদের (Liquor) দাম বাড়ে প্রায় ১০ টাকা।

যদিও বিয়ারের দামে কোনও পরিবর্তন আসেনি। ডিসেম্বরের শুরু থেকেই নতুন বর্ধিত দাম কার্যকর হয়ে যাওয়াতেই সুরাপ্রেমীদের মাথায় হাত পড়ে। যার জেরে নভেম্বর মাসের তুলনায় বিক্রি প্রায় ২০ শতাংশ কমে গিয়েছে বলে জানিয়েছে আবগারি দফতর (Excise Department)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন