21.9 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

মাঝরাতে ডুয়ার্সে দামাল হাতির তাণ্ডব! আতঙ্কে গ্রামবাসী

Aaj lndia Desk, ডুয়ার্স: ডুয়ার্সে (Dooars) -এর বানারহাট (Banarhat) থানার নাথুয়া রেঞ্জ সংলগ্ন পশ্চিম খয়েরকাটা এলাকায় মাঝরাতে একটি বুনো হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। জঙ্গল লাগোয়া এই জনপদে গভীর রাতে হাতির উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা তপন রায় জানান, সন্ধ্যা নামলেই জঙ্গল সংলগ্ন গ্রামগুলোতে হাতির ভয়ে আতঙ্কে থাকেন বাসিন্দারা। এদিনও গভীর রাতে ফাঁকা রাস্তায় একটি বিশাল বুনো হাতিকে ঘুরে বেড়াতে দেখে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বনদপ্তরের ‘কুইক রেসপন্স টিম’ (QRT)। বনকর্মীদের সঙ্গে যৌথভাবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত হাতিটিকে লোকালয় থেকে তাড়িয়ে খয়েরকাটা জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়।

এই এলাকায় প্রায়ই চিতাবাঘ, বাইসন ও বুনো হাতির উপদ্রবের ঘটনা সামনে আসে। ফলে বন্যপ্রাণীর লাগাতার হানায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।তবে এদিন কিউআরটি (QRT) ও বনদপ্তরের তৎপরতায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় বনদপ্তরের নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন