21.2 C
Kolkata
Wednesday, March 4, 2026
spot_img

৮ লক্ষ ‘পেন্ডিং’ ভোটারের চাপে আটকে নির্বাচন? মালদহে ধর্নার ডাক কংগ্রেসের

Aaj India Desk, মালদহ : ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে মালদায় (Maldah) নতুন করে জোরালো হল বিতর্ক। জেলার ৮ লক্ষের বেশি ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা পেন্ডিং তালিকায় রয়েছে বলে অভিযোগ করে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার দাবি তুলল কংগ্রেস।

একটি সাংবাদিক বৈঠকে মালদহ (Maldah) দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী (Isha Khan Chowdhury) বলেন, “এত বড় সংখ্যক ভোটার যদি নির্বাচনে অংশ নিতে না পারেন, তা হলে সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না। আট লক্ষের বেশি ভোটারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা উচিত নয়।” তিনি জানান, এই বিষয়ে প্রদেশ নেতৃত্ব ও দলের উচ্চকমান্ডের সঙ্গে আলোচনা করে অনুমতি নেওয়া হয়েছে।

কংগ্রেসের দাবি, মালদহ (Maldah) জেলায় মোট ৮,২৮,০৮০ জন ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে। দলীয় সূত্রে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সুজাপুরে ১,৩৪,৫১৮, রতুয়ায় ১,০৪,৪৮৫, মালতিপুরে ৯৪,৭৩৭, হরিশ্চন্দ্রপুরে ৯১,৯৭৮, মোথাবাড়িতে ৭৯,৬৮২, চাঁচলে ৭৩,৮৯৮ এবং বৈষ্ণবনগরে ৬৮,৭৮৭ জনের নাম পেন্ডিং তালিকায় রয়েছে। অন্যদিকে, বিজেপি-নিয়ন্ত্রিত হাবিবপুরে এই সংখ্যা ৭,৭৭৭ বলে দাবি করা হয়েছে। গাজোলে ৩২,৩৯১, মালদহে ৩৬,৫৫৭ এবং ইংলিশবাজারে ৩৭,৭৭৫ জনের নাম পেন্ডিং তালিকায় রয়েছে বলে কংগ্রেসের বক্তব্য।

এদিন প্রাক্তন সাংসদ মৌসম নূর অভিযোগ করেন, “এই তালিকা দেখে মনে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৭০ শতাংশ নাম রাজনীতির কারণে পেন্ডিং রাখা হয়েছে। বাকি ৩০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের।”

ইশা খান চৌধুরীও (Isha Khan Chowdhury) বলেন, “আমরা অশান্তি চাই না। কিন্তু ভোটারদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” দোল উৎসবের পরেই ৫ মার্চ থেকে মালদহে (Maldah) গান্ধী মূর্তির পাদদেশে ধর্নার কর্মসূচি ঘোষণা করেছে জেলা কংগ্রেস।

ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন