18 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ভোটের আগেই ‘চেয়ার বদল’, কড়া বার্তা নির্বাচন কমিশনের

স্নেহা পাল, কলকাতা: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এর পাশাপাশি নির্বাচন কমিশন ও SIR বিষয়েও উঠে এসেছে একাধিক বিতর্ক। এর মধ্যেই রাজ্যের উপর আবার চাপ সৃষ্টি করল নির্বাচন কমিশন (Election Commission) ।

এর আগেই এই বিষয়ে একটি মেমো জারি করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের জন্য আরেকটি নতুন নির্দেশ জারি করা হয়। নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনিক নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বদলি ও পোস্টিং করতে হবে। নির্বাচনের সময়কালে নির্বাচন সংক্রান্ত কোনো পুলিশ কর্মীর আর বদলি করা যাবে না। এই বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।

নির্বাচন কমিশনের তরফে এও জানানো হয়েছে যে বদলি সম্পূর্ণ হওয়ার পর অবিলম্বে একটি কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে, যা পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ায় জমা দেওয়া হবে।

চিঠির মাধ্যমে এই প্রক্রিয়ায় কোনরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়। কমিশনের প্রদত্ত নিয়ম মেনে দ্রুত কাজ সম্পন্ন করার পরামর্শ দেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, প্রতিবছরই ভোটের মুখে পুলিশের বদলি ও পোস্টিং নিয়ে নানান অশান্তি ও বিতর্ক তৈরি হয়। কমিশনের এই পদক্ষেপে তা কি রূপ নেয় সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন