20 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

প্রার্থীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ কমিশনের ! কী বলা হলো নতুন নির্দেশিকায় ?

Aaj India Desk, কলকাতা : আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ক্রমেই তাপ বাড়ছে রাজ্যে । সেই প্রেক্ষিতেই এবার সামাজিক মাধ্যমের প্রচারণার উপর নতুন নির্দেশিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন (Election Commission)।

কমিশন শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় জাল তথ্য, ভুয়ো অ্যাকাউন্ট এবং বিজ্ঞাপন খরচ লুকানো রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কমিশন বলেছে, সামাজিক মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্বাচনী আচরণবিধি বজায় রাখাই এই নজরদারির মূল উদ্দেশ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সংখ্যা, পেজ বা প্রোফাইল এবং প্রচারণার জন্য ব্যয়বহুল বিজ্ঞাপনগুলির তথ্য অবশ্যই দাখিল করতে হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ই এই তথ্যগুলি দাখিল করতে হবে বলে জানানো হয়। কমিশন (Election Commission) এই তথ্যগুলি যাচাই করবে এবং নিয়ম ভঙ্গ হলে প্রার্থী বা রাজনৈতিক দলকে শাস্তি প্রদান করা হতে পারে। কমিশন আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে ভুয়া তথ্য ও অনিয়ম কমানো সম্ভব হবে এবং ভোটাররা আরও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ভোট দিতে পারবেন।

প্রথমবার নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ার উপর সরাসরি নিয়ন্ত্রণ ও মনিটরিং ঘোষণা করলো। বিশেষজ্ঞদের মতে, অতীতের নির্বাচনে অনেক প্রার্থী বা রাজনৈতিক দল বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ভুল তথ্য বা জাল প্রচারণা চালিয়েছেন। এছাড়া বিজ্ঞাপন খরচ লুকানো বা অনুমোদনহীন প্রচারণা ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এইসব অনিয়ম রোধ করতে নির্বাচন কমিশন (Election Commission) এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার এই সিদ্ধান্ত বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন