18 C
Kolkata
Tuesday, February 17, 2026
spot_img

শেষ মুহুর্তে ‘জাগ্রত’ নির্বাচন কমিশন : সাসপেন্ড সাত AERO

স্নেহা পাল, কলকাতা: SIR প্রক্রিয়ার শুনানি পর্ব প্রায় শেষের মুখে। এর মধ্যেই ফের প্রশ্নের মুখে ভোটার তালিকার স্বচ্ছতা।

এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহকারী নির্বাচনী আধিকারিকরা (AERO) কমিশনের নির্দেশিকা উপেক্ষা করে ভুয়ো স্কুল সার্টিফিকেট ও প্যান কার্ড নথি হিসেবে গ্রহণ করেছেন বলে অভিযোগ জানিয়েছিলেন। শাসক দল তৃণমুল কংগ্রেসের মদতে এই অনিয়ম হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে রাজ্যের প্রশাসনিক শীর্ষস্তর থেকে নির্বাচন কমিশনের ফাইল সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, যা অন্য কোনও রাজ্যের ক্ষেত্রে করা হয়নি।

সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনে নির্দেশ না মানার একাধিক অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয় তাঁর কাছে।

এরপরই সোমবার গুরুতর অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্রের মোট সাতজন সহকারী নির্বাচনী আধিকারিককে (AERO) সাসপেন্ড করার নির্দেশ দেয় কমিশন। কমিশনের চিঠিতে সত্যজিৎ দাস, জয়দীপ কুন্ডু, শেখ মুর্শিদ খান, ডালিয়া রায়চৌধুরী, সেফাদুর রহমান, নীতিশ দাস ও দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে ফর্ম-৭ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ থাকলেও এই AERO রা তা কার্যকর করেনি বলে জানায় কমিশন।

উল্লেখযোগ্যভাবে, এই সাতজনের মধ্যে দুই জনের বিরুদ্ধে আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি বলে কমিশন সূত্রে জানা যায়। সেই কারণেই নতুন করে নির্দেশ পাঠানো হয় নবান্নে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন