28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ED Raid on I-PAC: ২৪ ঘণ্টা পর নীরবতা ভাঙলেন অভিষেক

কলকাতা: বৃহস্পতিবার ইডির অভিযান ঘিরে হাড়কাঁপানো শীতেও তিলোত্তমায় উত্তেজনার তাপমাত্রা ছিল চরমে। প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে সল্টলেক সেক্টর ফাইভের আইপ্যাক অফিস, দলের ‘গুরুত্বপূর্ণ নথি’ আগলাতে দাপিয়ে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এত সব ঘটনার মাঝে তাহেরপুরে জনসভায় কোনও মন্তব্য করেনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee)।

তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির ২৪ ঘণ্টা পর মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর অবশেষে সমাজমাধ্যমে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এক্সে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে ক্ষোভ উগড়ে দেন তিনি। অভিষেক লেখেন, “গণতন্ত্রের লাঞ্চলা, অপরাধীরা পুরস্কৃত। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের জেলে পাঠানো হচ্ছে আর ধর্ষকদের মুক্তি দেওয়া হচ্ছে। এটাই বিজেপির নতুন ভারত”। এরপর বিজেপির উদ্দেশে অভিষেকের বার্তা, “যদি সমগ্র দেশ আত্মসমর্পণ করে, তবুও বাংলা রুখে দাঁড়াবে। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব”।

স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে তৃণমূলের প্রতিবাদ

প্রসঙ্গত, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে শুক্রবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ডেরেক ও ব্রায়েন, মমতা গোখলের মত সাংসদরা। অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে দিল্লি পুলিশ বাধা দেয় এবং সাংসদদের চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয়। ঘটনায় পুলিশের সঙ্গে তৃণমূল সাংসদদের ধ্বস্তাধস্তি হয়। নিজের এক্স হ্যান্ডেলে সেইসব ছবিও পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন