সুরভী কুন্ডু ,কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফের নির্বাচন কমিশন ( Election Commission of India) -কে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ‘বাস্তব বোধহীন, পক্ষপাতমূলক এবং সাংবিধানিক শিষ্টাচারের পরিপন্থী’। মমতার দাবি, এসআইআর(SIR) প্রক্রিয়ায় নিরবিচ্ছিন্ন পক্ষপাতিত্ব লক্ষ্য করা গেছে, এবং বারবার মুখ্য সচিবকে চিঠি দেওয়ার পরও প্রত্যাশিত কোনও উত্তর পাওয়া যায়নি।
তবে রাজনৈতিক মহলে এই চিঠি সরাসরি বিতর্কের জন্ম দিয়েছে। একাংশের মতে, মমতার এই পদক্ষেপ কেবল ভোটপ্রাক্কালে নাটক একাধিকবার চিঠি লেখা , প্রত্যাখ্যানের , একের পর এক অভিযোগ , সবই যেন নির্বাচনী বিনোদন।ভোটাররা হাসতে হাসতে বলছেন, ‘মমতা বরাবরই নাটকে পারদর্শী, এবারও নতুন রূপের নাটক!’
চিঠিতে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে ‘একতরফা, তাড়াহুড়ো ও ক্ষমতার অপব্যবহারকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর অভিযোগ, পদক্ষেপগুলো রাজ্যে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং শাসক দল কে পুরো – পুরি দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। চিঠিতে তিনি কমিশনকে অনুরোধ করেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনস্বার্থ রক্ষার জন্য এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটপ্রাক্কালে এই চিঠি কেবল চক্রান্ত নয় এটি রাজনৈতিক নাটকও, সাথে বিনোদন একদম ফ্রি। একদিকে জনসভা, রোডশো, অন্যদিকে চিঠি ও প্রত্যাখ্যান রাজ্যবাসী যেন নির্বাচনী থিয়েটারের দর্শক।
ভোট প্রভাবিত হবে কি এতে ? তা সময়ই দেখাবে, কিন্তু বিতর্কের দিক থেকে এটি ইতিমধ্যেই রাজ্য রাজনীতিকে উত্তেজনায় ফেলে দিয়েছে। তবে কিছু সমালোচক সরাসরি বলছেন, ‘মুখ্যমন্ত্রী ভয়ে বা কৌশলে এমন নাটক চালাচ্ছেন ,বাস্তবতার চেয়েও রাজনীতির বিনোদন বড় হয়ে গেছে।’ নির্বাচনী পরিস্থিতিতে এটি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন সেটাই দেখার ।


