23 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

ভোটের আগে ডাবল স্ট্র্যাটেজি! মাঠে নামছেন মমতা-অভিষেক

Aaj India Desk, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়তেই এবার সরাসরি ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। রবিবার থেকেই শুরু করছেন তাঁর ঝাঁঝালো প্রচারপর্ব, যার দিকে নজর গোটা রাজ্যের। অন্যদিকে, কিছুটা কৌশলগত বিরতি রেখে ২৫ মার্চ, মঙ্গলবার প্রচারে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফলে তৃণমূল শিবিরে দুই স্তরের প্রচার কৌশল স্পষ্ট একদিকে মমতার আগাম ঝাঁপ, অন্যদিকে অভিষেকের পরিকল্পিত এন্ট্রি । রাজনৈতিক মহলের মতে, এই টাইমিং-ই ইঙ্গিত দিচ্ছে বড় লড়াইয়ের প্রস্তুতির। এখন দেখার, কার প্রচারে জমে ওঠে নির্বাচনের আসল ময়দান।

‘নিজের ঘর’থেকেই ভোটযুদ্ধের ছক কষছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভার মাধ্যমে কার্যত প্রচারের সূচনা করবেন তিনি। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মেয়র ফিরাদ হাকিম ( Firhad Hakim)-সহ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সব কাউন্সিলার। রাজনৈতিক মহলের নজর এখন এই বৈঠকের দিকেই কারণ, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে ঘিরে তৃণমূলের রণকৌশল কী হতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে এখান থেকেই। দলীয় সূত্রে খবর, কলকাতা থেকে শুরু হলেও প্রচারের পরবর্তী অধ্যায় হবে উত্তরবঙ্গে। ২৫ মার্চ কোচবিহার ও আলিপুরদুয়ারে জনসভা করার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর, আর তার পরের দিন চালসায় সভা এভাবেই ধাপে ধাপে রাজ্যজুড়ে প্রচারের জাল ছড়াতে চাইছে তৃণমূল শিবির। সব মিলিয়ে, শুরুটা ‘ঘর’ থেকে হলেও, লক্ষ্য গোটা বাংলা আর লড়াই এবার সরাসরি।

অন্যদিকে, প্রচারের ময়দানে আলাদা ছন্দে নামতে চলেছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee)।২৪ মার্চ থেকেই শুরু হচ্ছে তাঁর জনসভা পর্ব। তবে উত্তরবঙ্গ থেকেই শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) এর প্রচার , দক্ষিণবঙ্গের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন অভিষেক। প্রথম সভা ২৪ মার্চ, মঙ্গলবার পাথরপ্রতিমায় দুপুর ২টো নাগাদ। এরপর ২৫ মার্চ, বুধবার তাঁর ব্যস্ত সূচি পশ্চিম মেদিনীপুর জুড়ে দাসপুরে বেলা ১২টায় সভা, তারপর কেশিয়াড়ি ও নারায়ণগড়ে পরপর জনসভা বেলা ১টার সময়।

তবে দিনের শেষটা হতে পারে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নন্দীগ্রামে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কারণ, এই কেন্দ্র থেকেই এবারের নির্বাচনে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সব মিলিয়ে, একদিকে উত্তরবঙ্গে মমতার ঝড়, অন্যদিকে দক্ষিণে অভিষেকের ম্যারাথন প্রচার দুই দিক থেকেই ঘুঁটি সাজিয়ে বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

তবে কার্যত এই প্রস্তুতি ভোট ব্যাংকে ঠিক কত টা প্রভাব ফেলবে তা তো সময় বলবে ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন