35 C
Kolkata
Wednesday, April 1, 2026
spot_img

“ডবল ইঞ্জিন” না “ডবল সংকট”?—অভিযোগ, পরিসংখ্যান ও বাস্তবতার বহুস্তরীয় চিত্র

SPECIAL FEATURE

কলকাতা: রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব, বাংলা জয়ের লক্ষ্যে বিজেপির ‘ব্রহ্মাস্ত্র’ “ডবল ইঞ্জিন সরকার” (Double Engine Govt)। ভোটের আগে নদিয়া, সিঙ্গুর তো বটেই ব্রিগেডের মেগা-জনসভা থেকেও “ডবল ইঞ্জিন” সরকার চালিত রাজ্যগুলোর ট্র্যাক রেকর্ড মিয়ে আস্ফালন করেছিলেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, বাংলার উন্নয়নের মুখে বাধা হয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং শাসকদল তৃণমূল কংগ্রেস, বলেও তোপ দেগেছিলেন তিনি। কেন্দ্রের বরাদ্দ আটকে, কাটমানি খেয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার বলে তুলোধোনা করে গেছেন মোদী-শাহ। ফের বঙ্গ সফরে আসতে চলেছেন তাঁরা। কিন্তু মঞ্চ কাঁপানো ‘হাইভোল্টেজ’ “ডবল ইঞ্জিন” (Double Engine Govt)-এর বাস্তব রূপটা ঠিক কেমন? খতিয়ে দেখল আজ ইন্ডিয়া।

পরিসংখ্যান বলছে,

১️। সর্বাধিক বেকার– হরিয়ানা: CMIE (Centre for Monitoring Indian Economy) অনুযায়ী,
হরিয়ানায় বেকারত্বের হার প্রায়ই দেশের মধ্যে সর্বোচ্চ বা শীর্ষে থাকে (অনেক সময় 20%+)

২। সর্বাধিক দরিদ্র– বিহার: NITI Aayog (Multidimensional Poverty Index):বিহার ধারাবাহিকভাবে সবচেয়ে দরিদ্র রাজ্যগুলির একটি

৩। সবচেয়ে বেশি অপরাধ– উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লিমোট সংখ্যায়:
উত্তর প্রদেশ → সবচেয়ে বেশি FIR (বড় জনসংখ্যা)
Crime rate (per lakh):
দিল্লি ও কিছু ছোট রাজ্যে বেশি

৪। মহিলারা সবচেয়ে অসুরক্ষিত – দিল্লি, রাজস্থান, হরিয়ানা, MP”
NCRB 2023:
উত্তর প্রদেশ → মোট crimes against women সবচেয়ে বেশি
মধ্যপ্রদেশ → ~32,000+ মামলা
হরিয়ানা → উচ্চ crime rate

৫। সর্বাধিক ধর্ষণ– রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ

NCRB: রাজস্থান → ~5,194 (2023)

মধ্যপ্রদেশ → ~2,979
উত্তর প্রদেশ → ~3,000+

৬। সর্বনিম্ন শিক্ষিত – বিহার~61–63%

৭। অপ্রাপ্তবয়স্ক যৌন অপরাধ– মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ

NCRB আত্মতহ্যা: মহারাষ্ট্র → কৃষক আত্মহত্যায় বরাবরই শীর্ষে

রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, উল্লিখিত বেশ কয়েকটি রাজ্যে বর্তমানে বিজেপি শাসনে রয়েছে বা ছিল। বিরোধীরা এই তথ্যগুলোকে “ডবল ইঞ্জিন” মডেলের সমালোচনায় ব্যবহার করছে, অন্যদিকে শাসকপক্ষ দাবি করে, পরিকাঠামো উন্নয়ন, কল্যাণমূলক প্রকল্প এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে।

পশ্চিমবঙ্গের ছবিটাও ভালো নয়

পশ্চিমবঙ্গেও একই ধরনের অপরাধের প্রশ্নে কী ছবি উঠে আসে। তা বোঝার জন্য National Crime Records Bureau (NCRB)-এর ডেটা দেখা জরুরি। এতে দেখা যাচ্ছে, চিত্র একেবারে একরকম নয়। কিছু ক্ষেত্রে উদ্বেগজনক সংখ্যা আছে, আবার কিছু সূচকে তুলনামূলকভাবে ভালো অবস্থানও রয়েছে।

মহিলাদের বিরুদ্ধে অপরাধ

  • মোট মামলা: ~34,500+
  • প্রধান ক্যাটাগরি:
    • স্বামী/পরিবারের নির্যাতন (সবচেয়ে বেশি)
    • অপহরণ ও প্রলোভন
    • যৌন নির্যাতন
    • ধর্ষণ

ধর্ষণ

  • মোট মামলা: 1,110
  • এর মধ্যে:
    • অল্পবয়সী (minor) ভুক্তভোগীও রয়েছে
  • গুরুত্বপূর্ণ বিষয়:
    অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্ত পরিচিত ব্যক্তি

অপহরণ ও নারী নির্যাতন

  • অপহরণ/অপহরণচেষ্টা: ~6,900+ মামলা (উচ্চ হার)
  • এটি জাতীয় গড়ের তুলনায় বেশি বলে কিছু বিশ্লেষণে দাবি করা হয়েছে

শিশুদের বিরুদ্ধে অপরাধ (POCSO ইত্যাদি)

  • আলাদা সংখ্যার ব্রেকআপ সবসময় পরিষ্কার নয়, তবে:
  • যৌন অপরাধ ও শিশু নির্যাতন মোট অপরাধের বড় অংশ

তুলনামূলক ইতিবাচক দিক

কলকাতার অবস্থান

  • কলকাতা:
    • টানা ৪ বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর (per lakh crime rate)
    • Cognizable crime rate: 83.9 per lakh (সবচেয়ে কম)
    • মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারও দেশের মধ্যে কমগুলির একটি
সব মিলিয়ে, এই পরিসংখ্যানগুলোকে একপাক্ষিক রাজনৈতিক বার্তার বাইরে এনে দেখতে গেলে বোঝা যায়—ভারতের বিভিন্ন রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা বহু বছরের এবং বহুস্তরীয়। কেবল বর্তমান সরকার নয়, ঐতিহাসিক প্রেক্ষাপট, জনসংখ্যার গঠন, প্রশাসনিক সক্ষমতা এবং অর্থনৈতিক সুযোগ, সব মিলিয়েই এই চিত্র তৈরি হয়েছে। সুতরাং, মঞ্চ কাঁপানো প্রতিশ্রুতি না বাস্তব চিত্র, কোনটির উপর নির্ভর করে নিজের দুর্মূল্য ভোট প্রদান করা উচিৎ, তার গুরুদায়িত্ব বর্তায় আমজনতার উপর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন