Aaj India desk, কলকাতা: ভোটের আবহে শহর জুড়ে যখন নজরদারি কড়া, ঠিক সেই সময়ই খাস কলকাতা (Kolkata)-এ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রায় সাড়ে ৪ লক্ষ মার্কিন ডলার-সহ(Dollar seizure) তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখা যায় ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ৪ কোটি টাকা।
মঙ্গলবার গভীর রাতে পার্ক স্ট্রিট থানার এলাকায় নিয়মিত টহলদারির সময় একটি সন্দেহভাজন গাড়িকে থামানো হয়। জানা গিয়েছে, গাড়ির ভিতরে তল্লাশি চালাতেই মিলেছে ডলারভর্তি প্যাকেট(Dollar seizure)। প্রাথমিকভাবে ধৃতরা কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা যায়। এদিকে তিনজনই ভিন রাজ্যের বাসিন্দা। তাঁদের পরিচয় ও কলকাতায় আসার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করতে হলে বৈধ নথি ও উৎসের প্রমাণ থাকা বাধ্যতামূলক। ধৃতদের কাছে সেই সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়নি বলেই অভিযোগ। ফলে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া সম্পূর্ণ অর্থ।
এদিকে বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে, এই অর্থ কোনও পাচারচক্র বা অবৈধ লেনদেনের অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
তাই নির্বাচনের আগে নগদ ও বিদেশি মুদ্রার গতিবিধির উপর নির্বাচন কমিশনের কড়া নজরদারি থাকে। সেই প্রেক্ষাপটে এই উদ্ধারকে গুরুত্ব দিয়েই দেখছে প্রশাসন। শহরে প্রবেশ ও প্রস্থানের বিভিন্ন পয়েন্টে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
এই বিপুল অঙ্কের ডলারের (Dollar seizure) গন্তব্য কোথায় ছিল, কার নির্দেশে তা শহরে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা যুক্ত—এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন তদন্ত এগোচ্ছে।


