21.1 C
Kolkata
Thursday, March 5, 2026
spot_img

ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনা নিয়ে অসন্তোষ, কী জানালো নির্বাচন কমিশন ?

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে চলছে জল্পনা। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভোট প্রস্তুতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন।

কেন ক্ষুদ্ধ নির্বাচন কমিশন? 

সোমবার ও মঙ্গলবার রাজ্যের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে প্রতিটি জেলা তাদের নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রেজেন্টেশন দেয়। সূত্রের দাবি, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উপস্থাপনা নিয়ে কমিশন অসন্তোষ প্রকাশ করে। একইভাবে কোচবিহার জেলার প্রস্তুতিতেও একাধিক ঘাটতির কথা উঠে আসে। ভার্চুয়াল বৈঠকে দুই জেলার উপস্থাপনা ও প্রস্তুতির ঘাটতি নিয়ে কমিশন কড়া অবস্থান নেয়।

কমিশনের তরফে জানতে চাওয়া হয়, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া কীভাবে দুই জেলা বৈঠকে অংশ নিল। বুথের পরিকাঠামো, ইভিএম ও ভিভিপ্যাটের প্রস্তুতি, নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপ জাতীয় বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

একই ঘটনার পুনরাবৃত্তি 

উল্লেখ্য, এর আগে ১৩ ফেব্রুয়ারি SIR সংক্রান্ত তথ্য আপলোড নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের ভার্চুয়াল বৈঠকেও কোচবিহার জেলার ‘পারফরম্যান্স’ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্ষেত্রেও একই ধরনের পর্যবেক্ষণ উঠে আসে বলে সূত্রের দাবি।

এদিকে ভোটের আগে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। ৮ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ শীর্ষ আধিকারিকরা রাজ্যে পৌঁছনোর কথা রয়েছে। ৯ ও ১০ মার্চ বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ওই বৈঠকে রাজ্যের সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখা হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, কয়েক দিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। তার আগে কমিশনের এই কড়া অবস্থান প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন