22 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

ভোটের আগে বিজেপিতে দিলীপ-পত্নী? কি বললেন প্রাক্তন রাজ্য সভাপতি?

কলকাতা: ছাব্বিশের ভোটে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন দাপুটে নেতার স্ত্রী? জানা গিয়েছে, ভোটে লড়তে চেয়ে বিজেপি দফতরে নিজের বায়োডেটা জমা দিয়েছেন দিলীপ-জায়া রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। শুধু তাই নয়, কোন আসনে লড়তে চান, সেই ইচ্ছাও প্রকাশ করেছেন রিঙ্কু। এই বিষয়ে কি বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা দাপুটে নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

বস্তুত, গত ৩১ জানুয়ারি সল্টলেকে বিজেপির(BJP) কার্যালয়ে বায়োডেটা জমা দিয়েছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। জানা গিয়েছে, সেখানেই নিজের পছন্দের আসনগুলির তালিকাও দিয়েছেন রিঙ্কু দেবী। ছাব্বিশের ভোটে লড়ার জন্য রিঙ্কুর পছন্দের তালিকায় রয়েছে মেদিনীপুর, বীজপুর এবং নিউটাউন আসন।

শুধু তাই নয়, বর্তমানে সরাসরি যুক্ত না থাকলেও বিজেপিতে তাঁর সক্রিয়তার কথাও উল্লেখ করেছেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী, বলে জানা গিয়েছে। তবে শুধু দিলীপ ঘোষের স্ত্রী নয়, তাঁর রাজনীতির প্রতি আকর্ষণ এবং নিষ্ঠার বিবেচনা করেই যেন দলে নেওয়া হয়, লিখেছেন রিঙ্কু মজুমদার।

কি বললেন দিলীপ ঘোষ?

প্রসঙ্গত, বহুদিন নিষ্ক্রিয় থাকার পর নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই সক্রিয় হয়ে উঠেছেন দিলীপ (Dilip Ghosh)। আসন্ন নির্বাচনে নিজের প্রিয় আসন খরগপুর থেকেই তাঁকে প্রার্থী করুক বিজেপি বলেও ইচ্ছাপ্রকাশ করেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি। এখন স্বামী-স্ত্রী কে দল সুযোগ দেয় কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন