21.7 C
Kolkata
Tuesday, March 3, 2026
spot_img

‘নজরবন্দি’ পার্থ-অর্পিতা : SSC কাণ্ডে ফের ইডির তলব !

Aaj India Desk, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ কারাবাসের পর সম্প্রতি নভেম্বর মাসে তিনি জামিন পান। তাঁর আগে অর্পিতা মুখোপাধ্যায়ও জামিনে মুক্ত হন। তবে জামিন মিললেও তদন্ত প্রক্রিয়া কিন্তু থেমে নেই। দুজনকেই মুখোমুখি জেরার জন্য দ্রুত হাজিরার নির্দেশ দিলো কেন্দ্রীয় সংস্থা।

কবে হাজিরার নির্দেশ?

আসন্ন বিধানসভা নিবার্চনের আগেই স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হলো ED। সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে হাজিরার নোটিস পাঠায় কেন্দ্রীয় সংস্থা। জামিনে মুক্ত থাকার মধ্যেই এই তলব ঘিরে নতুন করে চাপ তৈরি হয়।

ED সূত্রে খবর, SSC নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আর্থিক লেনদেনের তদন্তে নতুন কিছু তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন নথি, সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিশ্লেষণে তাঁদের নাম একাধিকবার সামনে এসেছে। ED অর্থ লেনদেনের দিকটি ভালো করে খতিয়ে দেখছে। তদন্তকারী সংস্থার দাবি, SSC নিয়োগ মামলায় ইতিমধ্যেই একটি চার্জশিট দাখিল হয়েছে এবং আরও তথ্য যাচাই চলছে। অন্যদিকে , এর আগে একই মামলায় CBIও চার্জশিট দাখিল করেছে।

রাজনীতিতে নতুন জল্পনা

জামিন পাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) প্রার্থী হবেন কি না। তিনি নিজেও সে বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন বলে সূত্রের দাবি। এই পরিস্থিতিতে ফের EDর তলবের ফলে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দোল উৎসবের আগেই আইনি চাপ বাড়ায় নজর রয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন