22 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

মিড ডে মিলের খরচে রাশ টানতে স্কুলেই চাষ! রায়দিঘিতে পড়ুয়াদের পাতে এখন নিজস্ব সবজির জোগান

Aaj India desk, দক্ষিণ ২৪ পরগনা: মিড ডে মিলের (Mid-day-meal) বাড়তি খরচ সামলাতে অভিনব উদ্যোগ নিল রায়দিঘির(Raidighi) একটি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ফাঁকা জমিতে সবজি চাষ করে এখন পড়ুয়াদের পাতে উঠছে টাটকা বেগুন, টমেটো, লাউ ও শাকসবজি। এতে যেমন খরচ কমছে, তেমনই পুষ্টিগুণও বাড়ছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বাজারে সবজির দাম বাড়ায় মিড ডে মিল(Mid-day-meal) পরিচালনায় চাপ বাড়ছিল। সেই পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের পরামর্শে স্কুল চত্বরে সবজি বাগান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েক মাস আগে শুরু হওয়া এই উদ্যোগে এখন মিলছে ফল।

প্রতিদিন রান্নাঘরে মিড ডে মিল(Mid-day-meal)এর জন্যে স্কুলেই উৎপাদিত সবজি ব্যবহার হচ্ছে। ফলে বাইরের বাজার থেকে সবজি কেনার পরিমাণ কমেছে। শিক্ষকরা জানান, এতে বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে এবং খাবারের মানও উন্নত হয়েছে।

শুধু তাই নয়, এই উদ্যোগে সরাসরি যুক্ত পড়ুয়ারাও। স্কুলের নির্দিষ্ট সময়ে তারা শিক্ষকদের সঙ্গে বাগানে কাজ করে। গাছ লাগানো, জল দেওয়া, আগাছা পরিষ্কার—সবকিছুতেই অংশ নিচ্ছে তারা। এর মাধ্যমে কৃষি ও পরিবেশ সম্পর্কে হাতে-কলমে শিক্ষা পাচ্ছে পড়ুয়ারা।

অভিভাবকদের একাংশের কথায়, স্কুলের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে শিশুদের পাতে টাটকা ও নিরাপদ খাবার পৌঁছচ্ছে। পাশাপাশি তারা চাষবাসের প্রাথমিক ধারণাও পাচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে আরও বেশি জমিতে চাষের পরিকল্পনা রয়েছে যাতে করে মিড ডে মিল(Mid-day-meal) এর রীতি টা থাকে। প্রয়োজন হলে ফলমূলের গাছও লাগানো হবে। প্রশাসনের তরফেও এমন উদ্যোগকে উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে, খরচ বাঁচানো থেকে পুষ্টি বৃদ্ধি—একাধিক লক্ষ্য পূরণে রায়দিঘির(Raydighi)এই স্কুল এখন অন্যদের কাছেও উদাহরণ হয়ে উঠছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন