18 C
Kolkata
Tuesday, February 17, 2026
spot_img

ভোটের আগে ‘ঘাসফুলে’ ভিড়: ভাঙনের খেলায় কোণঠাসা বিরোধী ?

স্নেহা পাল, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একাধিক পালাবদল ঘটলো রাজ্যে। মালদা, দক্ষিণ ২৪ পরগনা সহ তিন জেলায় দলবদলের ঘটনায় নির্বাচনের আগে বাড়তি স্বস্তি তৃণমূল কংগ্রেসে (TMC)।

শনিবার দুপুরে মালদা জেলার MIM এ যোগ দেওয়া নেতা ওয়াসিম আক্রাম এবং তাঁর অনুগামীদের একাংশ তৃণমূলে যোগ দেন। কর্মীসভায় রাজ্যের শ্রমমন্ত্রী ও বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং জেলা সভাপতি আবদুর রহিম বক্সি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সভা থেকেই ‘বাংলা আবার জিতবে’ স্লোগান সামনে রেখে বুথভিত্তিক সংগঠন মজবুত করার বার্তাও দেওয়া হয়।

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের লালপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও দলবদলের একই ছবি ধরা পড়ে। স্থানীয় বুথভিত্তিক কর্মসূচিতে রাজ্যের গত ১৫ বছরের উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরা হয়। সেই সভা থেকেই সিপিএম ও আইএসএফ ছেড়ে প্রায় ২০০ জন নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেন।

এদিকে, পূর্ব মেদিনীপুরেও বিরোধী দলে ভাঙন ধরিয়ে তৃণমূলে (TMC) যোগদান করেন বিজেপি নেতা চন্দন মণ্ডল। ময়না এলাকার মৎস্যচাষ শিল্পের উন্নয়নে বিজেপি বিধায়ক অশোক ডিন্ডা কোনও কার্যকর উদ্যোগ নেননি বলে অভিযোগ করে দল ছেড়ে বেরিয়ে আসেন চন্দন।

প্রতি নির্বাচনের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন ভাঙন – গড়নের রাজনীতি দেখা যায়। তবে ভোটের মুখে একের পর এক এলাকায় বিরোধী শিবিরে ভাঙন শাসক দলের সংগঠনে বাড়তি গতি আনতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন