22.6 C
Kolkata
Tuesday, March 17, 2026
spot_img

আজই বামেদের প্রার্থী তালিকা: লড়বেন না সেলিম? রইল সম্ভাব্য প্রার্থী তালিকা

কলকাতা: ২০১১-র পর থেকে ভোটের ফলাফল যাই হোক না কেন, ছাব্বিশের ভোটে প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশে বিজেমূলের থেকে এগিয়ে বামেরা। মঙ্গলবার তৃণমূল এবং বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। তার আগেই সোমবার বিকেল ৩ টে নাগাদ সাংবাদিক বৈঠকে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে সিপিআইএম (CPIM)।

বিধানসভা নির্বাচনে বাম-শিবির থেকে হাত তুলে নিয়েছে কংগ্রেস। এবার একাই লড়বে তারা। অন্যদিকে, সূত্রের খবর, এবারের ভোটে না-ও লড়তে পারেন CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পরিবর্তে রাজ্যজুড়ে প্রচার করবেন তিনি, বলেই ধারণা করা হচ্ছে। এদিন বেলা ৩ টে নাগাদ সাংবাদিক বৈঠকে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

কোন কেন্দ্রে কাকে প্রার্থী করতে পারে লাল শিবির?

  • ভাঙড়: ২০২১-এ একমাত্র জয়ী প্রার্থী নওশাদের উপরই দলের ভরসা।
  • সিঙ্গুর: সম্ভাব্য প্রার্থী বাদশা মৈত্র।নন্দীগ্রাম: প্রার্থী হতে পারেন জাকির হোসেন মল্লিক।
  • যাদবপুর: সম্ভাব্য প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য
  • দমদম উত্তর: বালি নয়, এবার এই আসন থেকে প্রার্থী হতে পারেন দিপ্সিতা ধর।
  • উত্তরপাড়া: সম্ভাব্য প্রার্থী মীনাক্ষী মুখার্জি
  • কসবা: প্রার্থী হতে পারেন সৃজন ভট্টাচার্য। বিকল্প হিসেবে উঠে আসছে দীপু দাসের নামও।
  • বালিগঞ্জ: আসনটি CPI(ML)-কে ছাড়া না হলে লড়তে পারেন গুয়াদ হালিম অথবা সাইরা শাহ হালিম
  • রাসবিহারী বা পানিহাটি: প্রার্থী হতে পারেন কলতান দাশগুপ্ত।
  • দমদম দক্ষিণ: সম্ভাব্য প্রার্থী ময়ূখ বিশ্বাস।
  • মানিকতলা: প্রার্থী হতে পারেন দেবাঞ্জন দে।
  • কোচবিহার উত্তর: সম্ভাব্য প্রার্থী প্রণয় কার্জি।
  • জলপাইগুড়ি: প্রার্থী হতে পারেন দেবরাজ বর্মন।
  • সোনারপুর দক্ষিণ: সম্ভাব্য প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।
  • টালিগঞ্জ: প্রার্থী হতে পারেন মোনালিসা সিনহা অথবা সুব্রত দত্ত।
  • রাজারহাট নিউটাউন: সম্ভাব্য প্রার্থী সপ্তর্ষি দেব।
  • খরগ্রাম: প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা।
  • বেহালা পশ্চিম: সম্ভাব্য প্রার্থী কৌস্তুভ চট্টোপাধ্যায়।
  • নোয়াপাড়া: প্রার্থী হতে পারেন গার্গী চট্টোপাধ্যায়।
  • কামারহাটি: সম্ভাব্য প্রার্থী মানস মুখোপাধ্যায়।
  • খড়দা: দেবোজ্যোতি দাস অথবা ডা. গৌতম মুখোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে।
  • জয়নগর: সম্ভাব্য প্রার্থী অপূর্ব প্রামাণিক।
  • বেলেঘাটা: প্রার্থী হতে পারেন সোহম মুখোপাধ্যায়।
  • সিউড়ি: সম্ভাব্য প্রার্থী সৌভিক দাস বক্সি।
  • ব্যারাকপুর: প্রার্থী হতে পারেন দেবদূত ঘোষ।
  • বরানগর: সম্ভাব্য প্রার্থী সায়নদীপ মিত্র।
  • পাঁশকুড়া পূর্ব: প্রার্থী হতে পারেন ইব্রাহিম আলি।
  • বিধাননগর: সম্ভাব্য প্রার্থী পলাশ দাস।
  • বীজপুর: প্রার্থী হতে পারেন দেবাশিস রক্ষিত।
  • অশোকনগর: সম্ভাব্য প্রার্থী আকাশ কর।
  • কালিয়াগঞ্জ: প্রার্থী হতে পারেন ইন্দ্রজিৎ বর্মন।
  • বাদুড়িয়া: সম্ভাব্য প্রার্থী সফিকুল সর্দার।
  • হবিবপুর: প্রার্থী হতে পারেন প্রদ্যোৎ বর্মন।
  • হরিশচন্দ্রপুর: সম্ভাব্য প্রার্থী তরিকুল আনোয়ার।
  • মানিকচক: প্রার্থী হতে পারেন দেবজ্যোতি সিনহা।

সেলিমের পাশাপাশি সিপিআইএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কোন আসনে দাঁড়াবেন বা আদৌ ভোটে লড়বেন কিনা জল্পনা চলছে। দলীয় সূত্রে খবর, প্রতীক উরের দলত্যাগ, মহম্মদ সেলিমের হুমায়ুনের সঙ্গে সাক্ষাৎ, শরীক দলের সঙ্গে মতবিরোধের প্রভাব দলতে বিন্দুমাত্র প্রভাবিত করেনি। ৩৪ বছর বাংলা শাসনের পর বামেদের উপড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ বলে সুর চড়িয়ে আসছে বিজেপি, তৃণমূল। গতবারের এক থেকে বেড়ে এবারের ফলাফল কি উন্নত হবে? পাড়ায় পাড়ায় মীনাক্ষী, দিপ্সিতাদের জনসংযোগ কি ভোট টানতে পারবে? সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন