30.4 C
Kolkata
Monday, March 9, 2026
spot_img

পোস্টাল ব্যালট ইস্যুতে বিতর্ক, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে চলছে নানান বিতর্ক। সেই তর্ক বিতর্কের মাঝেই পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট পরিচালনা নিয়ে নতুন অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

রবিবার শুভেন্দু নিজের সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অভিযোগ করেন, ঝাড়গ্রাম জেলা পুলিশ ওয়েলফেয়ার সংগঠনের ‘জয়েন্ট কনভেনরে’র হাতে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট ও ইডি ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, ওই সংগঠনের নির্বাচনী বিষয়ে কোনও আইনি ক্ষমতা নেই।

পোস্টাল ব্যালট সংগ্রহ নিয়ে প্রশ্ন

বিরোধী দলনেতার দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ রিজার্ভ অফিসারদের মাধ্যমে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট সংগ্রহ করে একটি তথাকথিত ‘ওয়েলফেয়ার’ সংগঠনের মাধ্যমে তা পরিচালনার নির্দেশ দেওয়া হচ্ছে। এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটি আইনি সংগঠন নয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের কোনও ভূমিকা থাকার কথা নয়। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ কর্মীদের ভোটাধিকার নষ্ট হচ্ছে।

নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি

এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নির্বাচন কমিশনকে বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। পাশাপাশি ঝাড়গ্রামের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট যেন শুধুমাত্র সরকারি ও নির্ধারিত নির্বাচনী পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়, তা নিশ্চিত করার আবেদনও করেছেন তিনি।

ভোটের আগে সরগরম রাজনীতির ময়দান

এই প্রসঙ্গকে কেন্দ্র করে ভোটের আগে রাজ্যে নতুন করে রাজনৈতিক সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ সামনে আসার পর নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। একদিকে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ ও অপর দিকে বিরোধীদের অভিযোগে সরগরম বাংলার মাটি। এবার রাজনীতির ময়দানে এই ইস্যুগুলি কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন