23.6 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

বেতন নিয়ে বাড়ছে শঙ্কা! আর্থিক চাপে বর্ধমান বিশ্ববিদ্যালয়

Aaj India Desk, বর্ধমান: রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে সাম্প্রতিক নির্দেশ কে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে University of Burdwan (BU)। আর্থিক সামর্থ্য সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করা হতেই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মধ্যে বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্থিতি নিয়েও উঠছে প্রশ্ন ও। বিশ্ববিদ্যালয়ের কোষাগারে এক মাসের ও পূর্ণ বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ সঞ্চিত নেই বলেই জানা গিয়েছে।

প্রতি মাসে প্রায় ৬ কোটি ৫৫ লক্ষ টাকারও বেশি ব্যয় হয় শুধু বেতন বাবদ। কিন্তু সেই অঙ্কের টাকা হাতে না থাকায় আগামী দিনে বেতন প্রদান সময়মতো হবে কি না তা নিয়ে উদ্বেগ শিক্ষক ও কর্মচারীদের একাংশের। এ প্রসঙ্গে শঙ্করকুমার নাথ জানান, পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কথা হয়েছে। দপ্তরের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে , মার্চের বেতন এপ্রিল মাসে মেটানো হতে পারে।

তবে, তিনি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক সঞ্চয় অত্যন্ত সীমিত, পাশাপাশি তিনি এও বলেন সঞ্চিত টাকা দিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন মেটাতেই হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।

অন্যদিকে কর্মীদের একাংশের অভিযোগ, আর্থিক সঙ্কট নতুন নয় বহুদিন ধরেই চাপের মধ্যে চলছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থা। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে পেনশন ও নিয়মিত বেতন প্রদান নিয়েও জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন প্রাক্তন প্রশাসনিক কর্তারাও। এই ঘটনাকে ঘিরে শিক্ষা মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন