24.2 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

দেবের আবেদনে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত, স্বাস্থ্যসাথীর আওতায় টলিপাড়া

Aaj India Desk, কলকাতা: টলিউডে (Tollywood) দীর্ঘদিন ধরেই নানা সমস্যার কথা শোনা যায় কখনও ছবির ব্যবসা কম, তো কখনও কাজের অনিশ্চয়তা। কিন্তু হঠাৎই এমন এক খবর সামনে এল, যা অনেকের মুখে হাসি ফুটিয়েছে। আর এই খবরের কেন্দ্রে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা সাংসদ দেব( Dev)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি শেয়ার করে বড় ঘোষণা করেন দেব (Dev)। সেই ঘোষণায় জানা যায়, বাংলা চলচ্চিত্র শিল্পের হাজার হাজার টেকনিশিয়ানের জন্য আসতে চলেছে বড় স্বস্তি। এতদিন আলো ঝলমলে পর্দার আড়ালে কাজ করা এই মানুষদের চিকিৎসা নিরাপত্তা নিয়ে বহু সমস্যা ছিল। ঠিক সেই জায়গাতেই বড় উদ্যোগ নেওয়া হয়েছে।

কী সেই উদ্যোগ?

দেব জানিয়েছেন, টলিউডের (Tollywood) টেকনিশিয়ানদের রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme)-এর আওতায় আনার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-এর কাছে আবেদন করেছিলেন। তাঁর সেই অনুরোধ মেনে নেওয়া হয়েছে। এখন থেকে টলিউডের বহু টেকনিশিয়ান চাইলে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

এই সিদ্ধান্তে প্রায় ৭০০০-এরও বেশি টেকনিশিয়ান উপকৃত হতে পারেন বলে জানা গেছে। লাইটম্যান, মেকআপ আর্টিস্ট, ক্যামেরা সহকারী, সেট কর্মী যাঁরা পর্দার আড়ালে থেকে সিনেমা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাঁদের জন্যই এই উদ্যোগ।

কীভাবে মিলবে এই সুবিধা?

জানা গেছে, আগামী ১৭ মার্চ টেকনিশিয়ানস স্টুডিওতে একটি বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন করা হবে। সেখানে গিয়ে টলিউডের টেকনিশিয়ানরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে পারবেন। এই ক্যাম্পে উপস্থিত থাকার জন্য দেব নিজেই সকলকে অনুরোধ জানিয়েছেন।

কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ

বাংলা সিনেমা শিল্পে হাজার হাজার মানুষ কাজ করেন, কিন্তু তাঁদের অনেকেরই স্থায়ী স্বাস্থ্যবিমা নেই। আগে কিছু মেডিক্লেম সুবিধা থাকলেও সম্প্রতি অনেক টেকনিশিয়ান সেই সুবিধা হারানোর আশঙ্কায় ছিলেন। সেই পরিস্থিতি থেকেই বিষয়টি দেবের কাছে পৌঁছয়। এরপরই তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে পরিবারপিছু কয়েক লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাওয়া যায়, ফলে জরুরি চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুরক্ষা মিলবে টলিউডের (Tollywood) কর্মীদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন