Aaj India Desk ,শিলিগুড়ি: দোল ও হোলি উৎসবকে সামনে রেখে শিলিগুড়ি (Siliguri) জুড়ে নিরাপত্তা জোরদার করল প্রশাসন। উৎসবের আনন্দে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেই দিকে বিশেষ নজর দিয়েছেন প্রশাসন । এদিন শিলিগুড়ি থানায় আইসি-র (IC) সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন পুলিশ কর্তারা। শহরের প্রতিটি জায়গায় জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে , টহলদারি দিকেও নজর দিচ্ছে প্রশাসন , পাশাপাশি সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপের কথাও জানানো হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আগামী ৪ মার্চ দোলযাত্রা উপলক্ষে দুপুর ২টো পর্যন্ত শহরের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় এই নির্দেশিকা জারি করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
এদিকে, উৎসবের আবহের মাঝেই অন্য এক ইস্যুতে তুমুল চর্চা শুরু হয়েছে শহরে। চূড়ান্ত ভোটার তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা রিচা ঘোষ (Richa Ghosh) -এর নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (বিচারাধীন) হিসেবে প্রকাশ পাওয়ায় তৈরি হয়েছে জল্পনা। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার পর প্রকাশিত তালিকায় তাঁর পাশাপাশি তাঁর দিদি সোমাশ্রী ঘোষের নাম নিয়েও জটিলতা দেখা দিয়েছে।
প্রশাসনের একাংশের মতে, বিষয়টি প্রক্রিয়াগত ও যাচাই- সংক্রান্ত। তবে ক্রীড়াপ্রেমী মহল থেকে সাধারণ নাগরিক—সকলের মধ্যেই এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে।
উৎসবের রঙে যখন রাঙাতে প্রস্তুত শিলিগুড়ি (Siliguri), ঠিক তখনই নিরাপত্তা ও ভোটার তালিকার এই দ্বৈত ইস্যু শহরের চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। আগামী দিনে প্রশাসনের অবস্থান ও চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর থাকবে সকলের।
Url : City on alert ahead of festival of colors, Siliguri under strict surveillance


