Aaj lndia Desk, কলকাতা: সকাল থেকে ঝলমলে রোদ, কিন্তু ভ্রমে না যাওয়াই ভালো। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহে আরও কিছু জায়গায় বৃষ্টি হতে পারে (Weather Update)। সুতরাং ছাতা বা রেইনকোট হাতের নাগালে রাখাই বুদ্ধিমানের কাজ।
সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টি, বাতাসে দমকা পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহান্তে রাজ্যের বিভিন্ন এলাকায় আবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবারের জন্য গোটা রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস এবং ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনা থাকায় সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে(Weather Update)।
বাংলায় বৃষ্টি আর গরমের জোড়া ঢেউ
এই সপ্তাহে বৃষ্টি থাকলেও তাপমাত্রা একটু বাড়বে। আগামী চারদিনে বাংলার তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, তবে এখনই ভয়ঙ্কর কাঠফাঁটা গরমের সম্ভাবনা নেই, জানিয়েছে আবহাওয়া অফিস (Weather Update)
কলকাতা ও দক্ষিণবঙ্গে আবহাওয়া:
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩১° ও সর্বনিম্ন ২২° সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৫৪–৯৫ শতাংশের মধ্যে থাকবে। কলকাতায় আপাতত বৃষ্টি নেই। হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগণাতেও আকাশ শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি।(Weather Update)
উত্তরবঙ্গে বৃষ্টি:
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নীচের জেলা আজ শুষ্ক থাকবে, তবে সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস আছে।


