19 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

CCTV নিয়ে বিতর্ক: পুলিশি নির্দেশিকা ঘিরে শুভেন্দু – কুণাল তরজা !

স্নেহা পাল, কলকাতা: পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানার পক্ষ থেকে মসজিদ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদারে CCTV বসানোর অনুরোধ জানিয়ে পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু নতুন বিতর্ক।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পুলিশি চিঠি প্রকাশ্যে আসে। ওই চিঠিতে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে হলদিয়া থানা মসজিদ কমিটিগুলিকে মসজিদের নিরাপত্তা বজায় রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মসজিদ ও আশপাশের এলাকায় CCTV ক্যামেরা বসানোর জন্য সহযোগিতা করতে অনুরোধ জানায়।

এই চিঠিকে সামনে রেখে শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে পুলিশকে ‘জামাতি প্রভাবিত’ বলে কটাক্ষ করেন। তিনি হিন্দুদের “ভাবতে” বলেন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে শুভেন্দুর মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃনমূলের মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, রাজ্য পুলিশ কোনও একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। তাঁর দাবি, মন্দির ও মসজিদ উভয় ক্ষেত্রেই সমানভাবে CCTV বসানোর জন্য সহযোগিতা চাওয়া হয়েছে। মানবিক নজরদারি সবসময় সম্ভব নয় বলেই প্রযুক্তিগত নজরদারি বাড়ানো হচ্ছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষার উদ্যোগকে রাজনৈতিক রঙ দিতে চাইছে বিজেপি।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবেই ধর্মীয় স্থানের আশপাশে নজরদারি জোরদারের পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন