25 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

SIR বিতর্কে উত্তাল পূর্ব বর্ধমান, রেল অবরোধ সমুদ্রগড় স্টেশনে

স্নেহা পাল, পূর্ব বর্ধমান: সমস্ত রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা SIR (Special Intensive Revision) ঘিরে চলছে বিতর্ক । প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় এলাকায় রেল অবরোধে নামলেন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে পারুলডাঙ্গা রেলগেটে বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় হাওড়া-কাটোয়া শাখার ট্রেন চলাচল।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানির নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। শুনানির প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দূরের কোনো কেন্দ্রে ডাকা হচ্ছে, যা সমস্যাজনক। তাঁদের দাবি, শুনানি হলে তা সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব এলাকাতেই করতে হবে ও প্রশাসনিক চাপ বন্ধ করতে হবে এবং কোনো শর্ত ছাড়াই প্রতিটি ভারতীয় নাগরিকের নাম SIR তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি, যাঁদের নাম আগে থেকেই ভোটার তালিকায় রয়েছে, তাঁদের নাম অপরিবর্তিত রাখার দাবিও তোলা হয়।

অবরোধে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

সকালে অফিস টাইমে বিক্ষোভকারীরা রেললাইনের উপর বসে থাকায় ডাউন হাওড়া-কাটোয়া লোকাল ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ০২ মিনিট পর্যন্ত সমুদ্রগড় স্টেশনে আটকে থাকে। কর্মদিবসের ব্যস্ত মুহূর্তে আচমকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার নিত্যযাত্রী ভোগান্তির মুখে পড়েন।

প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় GRP ও RPF। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে অবরোধ বন্ধ হয় এবং প্রায় ১২ মিনিট পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন