17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

কয়লা পাচারের কালো টাকা : গ্রেপ্তার আরো দুই !

ভোটের মুখে ঝাড়খণ্ড ও আসানসোল কয়লা পাচার মামলায় আবার সজাগ ED। এর আগেই কয়লা পাচার মামলায় পশ্চিম বর্ধমানে ও আসানসোলে হানা দিয়ে প্রায় ৬৫ লাখ টাকা উদ্ধার করেছিল ED। এবার সোমবার রাতে আরোও দুইজনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়।

ED সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচার মামলার তদন্তে চিন্ময় মণ্ডল ও কিরণ খান নামক দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় ২০২১ সাল থেকে চলা অবৈধ কয়লা পাচারের একাধিক নথি উদ্ধার হয়। পাশাপাশি এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল নগদ অর্থও পাওয়া যায়।

তল্লাশির পর দুইজনকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। পর্যায়ক্রমে দীর্ঘ জেরা চলাকালীন একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে ED সূত্রের দাবি। তার পরই সোমবার গভীর রাতে দু’জনকে গ্রেফতার করা হয়।

ED জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে (PMLA) দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী সংস্থার ধারণা, ধৃতদের জেরা থেকে কয়লা পাচার চক্রের আর্থিক লেনদেন এবং পাচারের অর্থ বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে।

একই দিনে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালানো হয় এবং তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। ED কর্তাদের মতে, সাম্প্রতিক গ্রেফতারিতে কয়লা পাচার মামলার তদন্ত আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন