20.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

উত্তরবঙ্গে জয় নিশ্চিত করতে বিজেপির ‘আদিবাসী’ কার্ড? উত্তরকন্যা অভিযান নিয়ে সরব শুভেন্দু

কলকাতা: ৩১ জানুয়ারি শিলিগুড়ির কর্মীসভায় উত্তরবঙ্গে বিজেপির (BJP) জয় নিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই সভা থেকে তিনি বলেছিলেন, “শিলিগুড়ি একাই আসন্ন নির্বাচনে তৃণমূলকে জবাব দিয়ে দেবে”। সুপ্রিমোর সেই বার্তাকেই আরও নিশ্চিত করতে এবার উত্তরবঙ্গের ‘আদিবাসী জনগোষ্ঠী’-কে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চলেছে বিজেপি?

বৃহস্পতিবার আদিবাসী জনগোষ্ঠীর উত্তরকন্যা অভিযানের (Uttarkanya Abhiyan) পর এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দার্জিলিং-এর ফাঁসিদেওয়া থানার ঝামাকলাল গ্রামের আদিবাসী মহিলাকে হেনস্থার ঘটনায় ২২ ফেব্রুয়ারি রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা।

আদিবাসী জনজাতির উত্তরকন্যা অভিযানে (Uttarkanya Abhiyan) সেই ক্ষোভের ঢেউই কার্যত আছড়ে পড়ে শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে। শুধু তাই নয়, ঘটনার পর সমাজমাধ্যমের দীর্ঘ পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ রাজ্য প্রশাসনকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কি বললেন বিরোধী দলনেতা?

এক্সে তিনি লেখেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ, কিন্তু অপরাধীদের রক্ষা করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একই সাথে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর আক্রমণ করা হয়।” আদিবাসী মহিলাকে চরম হেনস্থা এমনকি তাঁর ৭ মাসের শিশুসন্তানকে হারানোর ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়ে শুভেন্দু অধিকারী লেখেন, আজ শিলিগুড়িতে, গর্ভবতী আদিবাসী মহিলার উপর বর্বর হামলার জঘন্য অপরাধের জবাবদিহিতার দাবিতে উত্তরকন্যা অভিযানে (Uttarkanya Abhiyan) নিরীহ আদিবাসী ভাইবোনদের উপর বেপরোয়া পুলিশ বাহিনীর নির্মম লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে মারেন।”

X Link: https://x.com/SuvenduWB/status/2027011763963850877

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারীর তোপ, “স্বৈরাচারী শাসক তৃণমূল কংগ্রেস! আদিবাসীদের নিরাপত্তা, দাবিদাওয়া পূরণে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার!” ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপিকে তৎক্ষণাৎ ১৯৮৯ সালের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের বিধান অনুসারে বল প্রয়োগকারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করুন এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবী তোলেন শুভেন্দু।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন