31 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

বিজেপির B টিম EC ? কর্মীর উপর দায় চাপিয়ে বিতর্কে কমিশন !

Aaj India Desk, কলকাতা: বিরোধী দলের সাথে কমিশনের (Election Commission of India) আঁতাত নিয়ে পূর্বেও একাধিকবার বিতর্ক তৈরি হয়েছিল। এবার বঙ্গে ভোটের আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি চিঠিকে কেন্দ্র করে নতুন করে প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন।

ভাইরাল চিঠিতে বিজেপির সিল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২০১৯ সালের একটি গাইডলাইন সম্পর্কিত একটি চিঠির শেষ অংশে বিজেপির প্রতীকসহ সিল দেখা যায়। ঘটনাটি সামনে আসতেই একটি সরকারি নথিতে এই ধরনের সিল এল কিভাবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দল তৃণমূল কংগ্রেস কমিশনের (Election Commission of India) বিরুদ্ধে পুরনো অভিযোগই নতুন করে তুলে ধরেছে। তাদের দাবি, কমিশন কার্যত বিজেপির প্রভাবেই কাজ করছে। তৃণমূলের তরফে কমিশনকে ‘বি-টিম’ বলেও কটাক্ষ করা হয়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই ইস্যুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ সরব হন। তিনি কটাক্ষ করে লেখেন, কমিশন অবশেষে তাদের অভিযোগকে সত্য প্রমাণিত করতে এমন একটি চিঠি প্রকাশ করল যাতে কমিশনের সাথে বিজেপির সম্পর্ক বোঝা যায়।

দায় এড়িয়ে গেল কমিশন ? 

অন্যদিকে, নির্বাচন কমিশনের (Election Commission of India) পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনও নীতিগত সিদ্ধান্ত নয়। প্রাথমিকভাবে দায় এড়াতে সংশ্লিষ্ট কর্মীদের উপর দোষ চাপিয়ে দেয় কমিশন। এরপর জানানো হয় যে এটি একটি “মানবিক ভুল”।

ভোটের মুখে বিতর্ক

তবে প্রশ্ন উঠছে, এমন একটি সংবেদনশীল ভুল কীভাবে ঘটল এবং কেন তা ভোটের ঠিক আগেই সামনে এল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভোটের সময় এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পায় এবং তা রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দেয়। এছাড়া একটি রাজনৈতিক দলের সিল কিভাবে নির্বাচন কমিশনের ‘কর্মী’দের হাতে এলো তা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনায় আবার কমিশনের স্বচ্ছতা বিষয়ে বিতর্ক সামনে আসে। যদিও কমিশনের তরফে দ্রুত ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবুও বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলবে বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন