কলকাতা: জল্পনার অবসান। নন্দীগ্রাম-ভবানীপুর ডবল সিটেই লড়তে চলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে বৈঠক করে রাজ্য বিজেপি। তারপর দিনই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে দিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
১৪৪ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ফের মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন শুভেন্দু। খরগপুর থেকে টিকিট পেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী করা হল প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে। হাওড়া শিবপুর থেকে লড়তে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
কে কোথায় প্রার্থী হলেন?
শিলিগুড়ি: শঙ্কর ঘোষ
বরাহনগর: সজল ঘোষ
আসানসোল দক্ষিণ: অগ্নিমিত্রা পাল
ময়না: অশোক দিন্দা
পান্ডবেশ্বর: জিতেন্দ্র তিওয়ারি
মুর্শিদাবাদ: গৌরিশঙ্কর ঘোষ
হরিণঘাটা: অসীম সরকার
(নীচের লিঙ্কে সম্পূর্ণ তালিকা দেখুন)
X Link: https://www.facebook.com/share/p/18eTS8NTxo/
দীলিপ ঘোষের দাবী মেনে নিল দল
বলা বাহুল্য, ২০২৪-এর লোকসভা ভোটে দুর্গাপুরে হারের পর দীর্ঘদিন নিষ্ক্রিয় থেকেছেন তিনি। তবে সম্প্রতি রাজনীতির ময়দানে ফ্রন্টফুটে দেখা যাচ্ছে তাঁকে। সেই সঙ্গে তাঁর স্ত্রী রিঙ্কু দেবীর মনোনয়ন জমা নিয়েও যথেষ্ট চর্চিত হয়েছেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড সভামঞ্চেও দেখা যায় তাঁকে। নরেন্দ্র মোদীর সঙ্গে বার্তালাপ করেন খরগপুরের দাপুটে নেতা হিসেবে পরিচিত দীলিপ ঘোষ। আসন্ন নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হবে জল্পনা চলছিলই। তবে খরগপুর সদরেই লড়তে চান বলে সাফ জানিয়ে দিয়েছিলেন দীলিপ। সেই দাবিকেই মান্যতা দিয়ে তাঁকে পুরনো গড়ে ফিরিয়ে দিল রাজ্য বিজেপি।


