19.5 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

দুষ্কৃতিরাজের বিরুদ্ধে বিজেপির থানা ঘেরাও কর্মসূচীতে ধুন্ধুমার! ব্যারিকেড ভাঙার চেষ্টা!

হাওড়া: পিলখানায় প্রমোটার খুনের (Promoter Murder) পেরিয়ে গিয়েছে ২৪ ঘন্টা! এখনও অধরা মূল অভিযুক্ত হারুন খান। পুলিশের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁরা কেন এখনও অধরা? প্রশ্ন তুলে পথে নেমেছে বিজেপি (BJP)।

বৃহস্পতিবার বিকেলে হাওড়ার গোলাবাড়ি থানা অভিযানের ডাক দেয় বিজেপি (BJP)। সেই আন্দোলনেই ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়! ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের শান্ত করতে মাইক নিয়ে ব্যারিকেডের উপর উঠে ঘোষণা করেন এক পুলিশ আধিকারিক।

থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি

প্রসঙ্গত, বুধবার ভোরে হাওড়ার পিলখানায় বাজারের মাঝে প্রমোটার শফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় (Promoter Murder)। হাড়হিম হত্যাকান্ডের ভিডিও ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় মূল অভিযুক্ত হারুন খানের সঙ্গে শাসকদলের যোগের ভিডিও পোস্ট করে সরব হয় বিজেপি। হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বাইকের পেছনে হারুন খানের ঘোরার ভিডিও পোষ্ট করে বিজেপি।

সেইসঙ্গে তৃণমূলের কর্মসূচীতে হারুনের ভিডিও ভাইরাল হয়। শাসকদল দুষ্কৃতিদের আশ্রয় দিচ্ছে এবং দুষ্কৃতিরাজের বিরুদ্ধে এদিন গোলাবাড়ি থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি (BJP)। মিছিল আটকাতে ব্যারিকেড করে পুলিশ। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “আপনারা শান্ত থাকুন। হিংসা সমাধানের পথ নয়। আপনাদের ডেপুটেশন থাকলে জমা দিন”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন