29 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

ভোটের আগে বড় চাল? অনন্ত মহারাজের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় নেতারা, কি বার্তা দিচ্ছে বিজেপি?

Aaj India Desk, কোচবিহার: ভোটের আগে কোচবিহারের রাজনীতিতে জোর চর্চা -‘বিদ্রোহী’ বিজেপি ( BJP) সাংসদ অনন্ত মহারাজ (Anant Maharaj)-কে ঘিরে তুঙ্গে জল্পনা। তাঁর বাড়িতে হাজির দুই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) ও ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav)। সেই সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন করে আলোচনা। ভোটের অঙ্ক কষে কি গ্রেটার কোচবিহার নেতার ‘মান ভাঙাতে’ তৎপর হয়েছে পদ্মশিবির?

রাজ্যসভার বিজেপি সাংসদ হলেও, মাঝেমধ্যেই দলের বিরুদ্ধেই ‘বিদ্রোহী’অবস্থান নিয়ে শিরোনামে থাকেন অনন্ত মহারাজ। আবার রাজ্য সরকারের বঙ্গবিভূষণ মঞ্চেও তাঁর সক্রিয় উপস্থিতি নজর কেড়েছে। ফলে ভোটমুখী কোচবিহারে তাঁকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর এখন চরমে।

রবিবার বিজেপি প্রার্থীর সমর্থনে কোচবিহারে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে -সেই সভায় কি দেখা যাবে অনন্ত মহারাজকে? শুক্রবার রাতে তাঁর সঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে।

যদিও এই সাক্ষাৎ নিয়ে মুখ খুলতে চাননি গজেন্দ্র সিং শেখাওয়াত বা ভূপেন্দ্র যাদব -কেউই। নীরব রয়েছেন অনন্ত মহারাজ নিজেও। ফলে জল্পনার পারদ ক্রমশ চড়ছে -মোদির সভায় তাঁর উপস্থিতি কি নিশ্চিত? এ প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, “অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ। প্রধানমন্ত্রীর সভায় তিনি উপস্থিত থাকবেন বলেই আমরা আশা করছি।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন