23 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

শেষ মুহূর্তে বড় বদল! প্রার্থী তালিকায় কী ইঙ্গিত দিচ্ছে বিজেপি

Aaj lndia Desk, নয়াদিল্লি: বিধানসভা ভোটের আগে প্রার্থী তালিকা ঘিরে চাপ বাড়ছে। এবার বাকি ৩৯টি আসনের প্রার্থী চূড়ান্ত করতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসছে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। আগেই প্রকাশিত তালিকা নিয়ে একাধিক জায়গায় কর্মীদের অসন্তোষ প্রকাশ্যে এসেছে আর সেই বার্তাই এবার গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে সূত্রের খবর।এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই বৈঠক থেকেই কি মিলবে বাকি আসনের চূড়ান্ত রূপরেখা?রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই।

সূত্রের খবর, প্রথম দফাতেই সংঘ নেতৃত্বের সঙ্গে কৌশলগত বৈঠকে বসতে পারেন শমীক ভট্টাচার্য।(Samik Bhattacharya)। পাশাপাশি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতাদের ভূপেন্দ্র যাদব( Bhupender Yadav )ও অমিত মালব্য (Amit Malviya) – এর সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার ইঙ্গিত মিলছে।

এতেই শেষ নয়, রাজনৈতিক মহলে জোর জল্পনা রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা (Amit Shah)-র উপস্থিতিতে J. P. Nadda-র বাসভবনে একটি হাইভোল্টেজ বৈঠক হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও এই সম্ভাবনাকে ঘিরেই চর্চা তুঙ্গে।সব মিলিয়ে, প্রার্থী তালিকা থেকে কৌশল সবকিছু নিয়েই দিল্লির অন্দরে এখন তীব্র রাজনৈতিক তৎপরতা।

এবার প্রার্থী বাছাইয়ে কৌশল বদলেছে বিজেপি শিবির। সংগঠনের নীচুতলা থেকে উঠে আসা মতামতের পাশাপাশি কেন্দ্রীয় সমীক্ষকদের অভ্যন্তরীণ রিপোর্টকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সূত্রের ইঙ্গিত, একাধিক আসনে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের মতামতই হয়েছে চূড়ান্ত যা স্পষ্ট করছে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীভূত ধারা। তবে এরই মাঝে কর্মী অসন্তোষের বিষয়টিও অগ্রাহ্য করা হচ্ছে না। বরং দলের অন্দরের সেই অস্বস্তি যাতে বৃহত্তর ঐক্যে ফাটল না ধরায়, তা নিশ্চিত করতে এখন সক্রিয় কেন্দ্রীয় নেতৃত্ব। ভোটের আগে তাই একদিকে কড়া সিদ্ধান্ত, অন্যদিকে সংগঠনকে ধরে রাখার সূক্ষ্ম ভারসাম্যের খেলায় নামছে বিজেপি।

এদিকে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করে এগোচ্ছে বিজেপি। প্রথম দফায় ১৪২ জন, তার পরের তালিকায় আরও ১৩৯ জনের নাম ঘোষণা করেছে দল। তবে এই তালিকা ঘিরে চমকের শেষ নেই তৃণমূলের মতোই একাধিক আসনে ব্যাপক রদবদল, বহু পরিচিত মুখ বাদ, নতুনদের সুযোগ। স্বাভাবিকভাবেই, এই পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন তুঙ্গে। দলের অন্দরেও চাপানউতোর চলছে বলেই ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে।

এবার বাংলার ভোটও হচ্ছে দুই দফায় ২৩ এপ্রিল প্রথম দফা, ২৯ এপ্রিল দ্বিতীয় দফা। আর সব কেন্দ্রের ফল প্রকাশ হবে ৪ মে। ফলে সময় যত এগোচ্ছে, ততই জমে উঠছে বাংলার ভোট-লড়াইয়ের উত্তাপ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন