23 C
Kolkata
Tuesday, March 3, 2026
spot_img

জাতীয় সড়কে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ , আটক পাচারচক্র !

Aaj India Desk, মালদহ : গতকাল রাতে ১২ নম্বর জাতীয় সড়কে (National highway) টোল প্লাজা পেরিয়ে পাশাপাশি দাঁড়িয়ে ছিল দুটি লরি। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক মনে হলেও, কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় পরিস্থিতি।

রবিবার গভীর রাতে গাজোল থানার পুলিশ সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই দুটি লরি থেকে প্রায় ৩০ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গাজোল টোল প্লাজার কাছে পেট্রোলিং চলাকালীন গাড়ি দুটি নজরে আসে ডিউটিরত আধিকারিকদের। টোল পার করে জাতীয় সড়কের (National highway) ধারে একটি পার্কিং এলাকায় দাঁড়ায় লরিগুলি। চালকদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় তল্লাশি। তল্লাশিতে একটি লরি থেকে ৯৫টি এবং অন্যটি থেকে ৯৯টি পেটি নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। মোট উদ্ধার হওয়া বোতলের সংখ্যা আনুমানিক ২৯,১০০।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির জন্য উপস্থিত ছিলেন গাজোলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস। তাঁর উপস্থিতিতেই উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার তাঁদের মালদা জেলা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লরি দুটি মুর্শিদাবাদ জেলার দিক থেকে আসছিল এবং সম্ভবত বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃত তিনজনের বাড়িও মুর্শিদাবাদ জেলায় বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি এই নিষিদ্ধ কাফ সিরাপ পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন