19.5 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে ‘পুরস্কার’! তৃণমূল ছাত্রনেতাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ বিজেপির!

কলকাতা: ২০২৫-এর সেপ্টেম্বরে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদেন রবীন্দ্রনাথের ছবি পোড়ানো (Rabindranath Tagore’s picture burnt) নিয়ে শিরোনামে উঠে আসে মালদহের কলেজের ছাত্র পরিষদ! নরেন্দ্র মোদী, অমিত শাহের ছবি পোড়ানোর পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। ঘটনায় নিন্দার ঝড় উঠলে চাঁচল থানার পুলিশের হাতে গ্রেফতার হন ওই আন্দোলনের নেতৃত্বকারী নাসিমুল হক সোয়েল।

চাপের মুখে তাঁকে বহিষ্কার করে টিএমসিপির ছাত্র ইউনিট। এবার ওই আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ফৈয়াজ আলমকে বিশেষ পদপ্রার্থী করল তৃণমূলের ছাত্র সংগঠন, বলে অভিযোগ বিজেপির! এক্সে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতা ফৈয়াজ আলমকে পুরস্কৃত করা হলো!” তৃণমূলকে একহাত নিয়ে শুভেন্দু আরও লেখেন, ভোটব্যাংকের তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতির কাছে হেরে গেল বাঙালি অস্মিতা ও মনীষীদের শ্রদ্ধা সম্মান!

ভোটের আগে তৃণমূলকে “অস্মিতার” তোপ!

প্রসঙ্গত, ২০২৫-এর ২ রা সেপ্টেম্বর মালদার চাঁচল কলেজের সামনে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিল তৃণমূলের ছাত্র পরিষদ। যার নেতৃত্ব দিচ্ছিলেন নাসিমুল হক সোয়েল। সেই বিক্ষোভ কর্মসূচীতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিবি ছিঁড়ে আগুন ধরাতে (Rabindranath Tagore’s picture burnt) দেখা যায় সোয়েলকে। ঘটনার ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। ৯ সেপ্টেম্বর সোয়েলকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।

X Link: https://x.com/SuvenduWB/status/2026919546909798440

এবার তৃণমূল ছাত্র পরিষদের নতুন ঘোষিত জেলা কমিটিতে সোয়েলকে ৬ নম্বরে এক্সিকিউটিভ মেম্বার করা হয়েছে, বলে দাবী করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি, বাঙালি অস্মিতার বুলি আওড়ে মানুষকে বোকা বানায় তৃণমূল বলেও কটাক্ষ করেছেন তিনি।

এক্সে ২ সেপ্টেম্বরের ঘটনার ভিডিও পোস্টের পাশাপাশি শুভেন্দু অধিকারী লেখেন, আদপে এদের রাজনৈতিক মূলধন হলো ভোটব্যাংক তোষণ ও এক শ্রেনীর সমাজ বিরোধীদের তোষামোদ করে রাখা হলো এদের সবথেকে গুরুত্বপূর্ন রাজনৈতিক কর্মসূচি”। নির্বাচনের ঠিক আগে বিরোধী দলনেতার এই পোস্ট থেকে কি নতুন বিতর্কের সূত্রপাত করবে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন