23.4 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

প্রসূতির কিডনি বিক্রির চেষ্টা! FIR হতেই বন্দুক নিয়ে হামলা!

মালদা: বেসরকারী নার্সিংহোমে (Private Nursing Home) প্রসূতির ভুল চিকিৎসার অভিযোগ ও কিডনি পাচারের চেষ্টা! নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতেই অভিযোগকারীর ওপর বন্দুক ঠেকিয়ে হামলা! লোহার রড দিয়ে প্রসূতির স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ নার্সিংহোম (Private Nursing Home) কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার সামসি এলাকায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ আগস্ট পুখুরিয়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা রেশমিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ওই বেসরকারী নার্সিংহোমে (Private Nursing Home) ভর্তি হন। কিন্তু প্রসূতির অস্ত্রোপচার করেন হাড়ের ডাক্তার, বলে অভিযোগ। ভুল চিকিৎসায় দুটি কিডনি নষ্ট প্রসূতির। ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রসূতির পরিবার।

এই ঘটনার পরই নার্সিংহোম (Private Nursing Home) কর্তৃপক্ষ ওই প্রসূতির পরিবারকে অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি দিতে থাকে, বলে সূত্রের খবর। শনিবার মালদার সামসির সাহারাতলা এলাকা দিয়ে আসার পথে কয়েকজন প্রসূতির স্বামী আব্দুর রহিমকে ঘেরাও করে। তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে, বেধড়ক মারধর করে বলে অভিযোগ। লোহার রোড ও ছুরি দিয়ে হাতে আঘাত করা হয়।

স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনায় প্রসূতির পরিবার সামসীর সমাজসেবা নার্সিংহোম (Private Nursing Home) কর্তৃপক্ষের বিরুদ্ধে সামসী ফাঁড়িতে একটা লিখিত অভিযোগ দায়ের করে। যদিও তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে প্রসূতির পরিবার। যদিও এই বিষয়ে নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন