কলকাতা: ভোটের মুখে বাঙ্গার ময় জিততে ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ব্রিগেডের জনসভার মঞ্চে ভাষণের শুরুতেই রাজ্যের শাসকদল “ভয় পেয়েছে” বলে উল্লেখ করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ব্রিগেডের জনসভায় এই জনসমুদ্র দেখে ভয় পেয়েছে রাজ্যের নির্মম সরকার। গতকাল থেকে আজ পর্যন্ত আপনাদের ব্রিগেডে পৌঁছনর রাস্তায় বাধা দিয়েছে। কিন্তু ভিড়কে আটকাতে পারেনি রাজ্যের নির্মম সরকার”।
বস্তুত, এইদিন প্রধানমন্ত্রী ব্রিগেডের সভাস্থলে পৌঁছনর ঘন্টাখানেক আগেই গিরীশ পার্কে বিজেপি-তৃণমূল কর্মী সমর্থকদের ব্যপক সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপি সমর্থকদের হামলায় আক্রান্ত হয়েছেন বলে দাবী করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর বাড়িতেও ইটবৃষ্টি করে বিজেপির কর্মী সমর্থকরা, বলে অভিযোগ তৃণমূলের। অন্যদিকে, বিজেপির তরফে দাবী করা হয়, ব্রিগেডের সভায় যাচ্ছেন বলে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল! এই ঘটনার ইঙ্গিত দিয়েই শাসকদলকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
“কাটমানি না পেলে সুবিধা গ্রামগঞ্জে পৌঁছোতে দেয় না”
নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, বাংলায় ক্ষমতায় না থাকলেও কেন্দ্র সরকার বাংলাকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্পের সুবিধা রাজ্যের শাসকদল বাংলার মানুষের কাছে পৌঁছোতে দেয় না। তিনি বলেন, “কাটমানি না পেলে ওরা বাংলার গ্রামগঞ্জে, দরিদ্রদের কাছে কোনও সুবিধা পৌঁছোতে দেয় না!” “ক্ষমতা যাচ্ছে বুঝে আতঙ্কিত হয়ে গিয়েছে বাংলার সরকার”, বলেন নরেন্দ্র মোদী। ব্রিগেডের সভা থেকে মোদীর বাণ, “তৃণমূল কাজ করবে না, কাউকে করতেও দেবে না”।
প্রকল্পের নাম বদলে মানুষকে বিভ্রান্ত করছে, বঞ্চিত করছে
প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে দরিদ্র মানুষের কাছে পাকা বাড়ির সুবিধা পৌঁছোতে দিচ্ছে না, রাজ্যের শাসকদল বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুধুমাত্র বিদ্যুৎ, জল, রাস্তা, ঘর নয়, নিজেদের স্বার্থের জন্য আয়ুষ্মান যোজনার সুবিধা থেকেও বাংলার মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সরকার, বলে দাবী করেন নরেন্দ্র মোদী।


