মুর্শিদাবাদ: ২৪ ঘন্টার মধ্যে ফের বিক্ষোভকারীদের হাতে বেলডাঙা (Beldanga)। শুক্রবার দিনভর অবরোধ-বিক্ষোভের পর ফের অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বেলডাঙা। এদিন সকালে ১২ নং জাতীয় সড়কের উপর বড়ুয়া মোড়ের কাছে জমায়েত হয়ে ভাঙচুর, ইট-পাথর ছুঁড়তে শুরু করে দুষ্কৃতিরা।
সাংবাদিকদের উপর হামলা
গতকাল খবর সংগ্রহে গিয়ে ফেলে মারধোর করা হয় এক মহিলা সাংবাদিককে (Journalist)। রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর এমআরআই করার কথা। শনিবারেও বেলডাঙায় আক্রান্ত হলেন এক সাংবাদিক ও একজন চিত্র সাংবাদিক। এই ঘটনায় পশ্চিমবঙ্গে চতুর্থ স্তম্ভের উপর আঘাত বলে সুর চড়িয়েছে বিজেপি। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “বাংলার আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। সংবিধানের চতুর্থ স্তম্ভের উপর আঘাত নক্ক্যারজনক।”
গতকালের ঘটনার পর কোথায় পুলিশ?
গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে আলাপ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মুর্শিদাবাদের (Murshidabad) জেলা শাসক ও পুলিশ সুপার। আজ, বেলডাঙা (Beldanga) থানা থেকে অনতিদূরে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে।
উল্লেখ্য, বেলডাঙার মত সংবেদনশীল জায়গায় কেন সতর্ক নয় পুলিশ, প্রশ্ন বিরোধীদের। আজকের ঘটনার কোনও আঁচ কি পুলিশ পায়নি, উঠছে প্রশ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা থেকে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে RPF এবং RPSF।


