27 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

জলসংকটে হাঁসফাঁস আসানসোল, দায় কার?

Aaj lndia Desk, পশ্চিম বর্ধমান: আসানসোল-রানিগঞ্জ শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের তীব্র সংকট বিরাজ করছে। শহরজুড়ে বাসিন্দারা প্রতিদিনই জলের জন্য সংগ্রাম করছেন।

আসানসোল পুরসভার (Asansol Municipality) দায়িত্বে থাকা পানি সরবরাহ ও ব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুরুতর প্রশ্ন উঠছে। জল বিভাগের প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূল (Tmc) নেতা পূর্ণশশী রায় জানান, তিনি ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত এই দায়িত্ব পালন করেছিলেন এবং জামুড়িয়া অঞ্চলে চারটি জলাধার তৈরি করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কাজ শেষ হওয়া সত্ত্বেও এখনো কোনটি থেকে জলের সরবরাহ ঠিকমতো শুরু হয়নি।

অন্যদিকে আসানসোল দক্ষিণের বিজেপি (BJP ) বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, ‘ বিধায়ক তহবিল থেকে জলের প্রকল্পের জন্য বহু অর্থ বরাদ্দ করা হলেও কাজ গ্রহণ হয়নি। তিনি বলেন, কেন্দ্র সরকারের ‘ঘর ঘর জল ‘ প্রকল্পের অর্থ থাকলেও তা শেষ পর্যন্ত ঘরে ঘরে পৌঁছয়নি।

স্থানীয় সিপিএম নেতারা বলেন প্রসেনজিৎ পইতুন্ডি, ঠিকাদাররা অর্থের অভাবে কাজ বন্ধ করে দিয়েছে , তার উপর বালি চুরি করায় দামোদরের স্রোত অনেকটা বাঁকুড়ার দিকে ঘুরে গিয়েছে , দামোদরের স্রোত বদলে যাওয়ায় প্রকল্পগুলোর অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার এক সিপিএম নেতা মনোজ দত্ত বলেন , ‘ শুধুমাত্র ট্যাঙ্কার দিয়ে পরিস্থিতি সামলানো সম্ভব নয় এবং জল প্রকল্পের মেরামত কাজ আট মাসেও সম্পন্ন হয়নি। বিভিন্ন বড় বড় হোটেল , গ্যারাজ সহ নানান স্থানে এলাকার জল চুরির তথ্য থাকা সত্ত্বেও প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে।

পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউড়ি বলেন, রানিগঞ্জ, অন্ডাল, জামুড়িয়া ও পাণ্ডবেশ্বরের জন্য বড় জল প্রকল্পের কাজ চলছিল। কেন্দ্রীয় অর্থ না পেয়ে কাজ কিছুটা ধাক্কা খেয়েছে, তবে বাকি প্রকল্প দ্রুত শেষ করার চেষ্টা চলছে। পাশাপাশি স্কুল ও হাসপাতাল ছাড়া অন্যান্য স্থানে বেআইনী সংযোগের বিরুদ্ধে এফআইআর (FIR) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে আসানসোলের নাগরিকেরা পানীয় জলের অভাবে প্রতিদিন কষ্টে দিন পার করছেন, এবং প্রশাসনিক ও স্থায়ী সমাধান না হলে এই সংকট আরও জটিল রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন